বগুড়া সংবাদ : বগুড়ার শিবগঞ্জে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ৩০ কেজি ৭০০ গ্রাম ওজনের মূল্যবান কষ্টি পাথরের তৈরি একটি বিষ্ণুমূর্তি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। মঙ্গলবার (১২ মে) রাত ৯টা ৫ মিনিটে বগুড়া জেলার পুলিশ সুপার জনাব মির্জা সায়েম মাহমুদ, পিপিএম-এর নির্দেশনায় …
Read More »বগুড়ায় সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে গণযোগাযোগ অধিদপ্তরের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত
বগুড়া সংবাদ : বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন গণযোগাযোগ অধিদপ্তরের গৃহীত বিভিন্ন জনপ্রেসকল্যাণমূলক কর্মসূচি সম্পর্কে গণমাধ্যমকর্মীদের অবহিত করতে বগুড়ায় সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। বুধবার (১৩ মে) সকাল ১১টায় বগুড়া প্রেসক্লাব মিলনায়তনে জেলা তথ্য অফিসের আয়োজনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা তথ্য অফিসের …
Read More »বগুড়ায় ডিবির বিশেষ অভিযানে ‘কোবরা গ্রুপ’ প্রধান সুমন গ্রেফতার
বগুড়া সংবাদ: বগুড়ায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে চাঁদাবাজি, মাদক, ছিনতাই ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত কথিত “কোবরা গ্রুপ”-এর প্রধান সুমনকে গ্রেফতার করা হয়েছে। এসময় তার কাছ থেকে একটি ধারালো বার্মিজ চাকু উদ্ধার করা হয়। সোমবার (১২ মে) দুপুর ১টা ৪৫ মিনিটে পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ, পিপিএম’র নির্দেশনায় …
Read More »সান্তাহারে সংস্কারহীন সংকীর্ণ রাস্তায় চরম ভোগান্তিতে প্রতিবন্ধী ও অসুস্থ মানুষ
বগুড়া সংবাদ : বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌর শহরের বশিপুর গ্রামে দেড় যুগ ধরে সংস্কার হয়নি একটি সংকীর্ণ সড়ক। দীর্ঘ দিন ধরে সংস্কার বিহীন অবস্থায় পড়ে থাকা রাস্তাটি বর্তমানে চলাচলের সম্পূর্ণ অনুপযোগী হয়ে পড়েছে। ফলে শিক্ষার্থী, রোগী, প্রতিবন্ধী ব্যক্তি ও সাধারণ মানুষকে প্রতিনিয়ত চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। ভুক্তভোগী সাব্বির হাসান, …
Read More »বগুড়ার শেরপুরে সড়ক সংস্কারে মাটি মিশ্রিত বালু ব্যবহারের অভিযোগ, এলাকাবাসীর বাধায় বন্ধ কাজ
শেরপুর (বগুড়া) বগুড়ার শেরপুর উপজেলার খামারকান্দি ইউনিয়নে একটি গুরুত্বপূর্ণ সড়ক সংস্কার কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। সিডিউল অনুযায়ী উন্নত মানের বিট বালু ব্যবহারের কথা থাকলেও সেখানে ব্যবহার করা হচ্ছে সাধারণ মাটি মিশ্রিত বালু। এতে ক্ষুব্ধ হয়ে এলাকাবাসী কাজ বন্ধ করে দিয়েছেন। নিম্নমানের সামগ্রী ব্যবহারের ফলে বৃষ্টির পানিতে রাস্তাটি কর্দমাক্ত হয়ে জনভোগান্তি …
Read More »শেরপুরে পৌরসভার উন্নয়নে মতবিনিময় সভা
শেরপুর (বগুড়া) সংবাদদাতা: বগুড়ার শেরপুর পৌর এলাকার সার্বিক উন্নয়ন, নাগরিক সেবার মানোন্নয়ন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণসহ জনকল্যাণমূলক কার্যক্রম আরও গতিশীল করার লক্ষে শেরপুর পৌরসভায় দায়িত্বরত কর্মকর্তা-কর্মচারী ও সুধিবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শেরপুর পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইদুজ্জামান হিমুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত …
Read More »জাতীয়করণ না হওয়ায় মানবেতর জীবন কদমতলী বে-সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের
বগুড়া সংবাদ: বগুড়ার সোনাতলা উপজেলার পাকুল্লা ইউনিয়নের সাতবেকী মৌজায় অবস্থিত কদমতলী প্রাক-প্রাথমিক বে-সরকারি বিদ্যালয়টি দীর্ঘদিনেও জাতীয়করণ না হওয়ায় মানবেতর জীবন কাটাচ্ছেন কর্মরত শিক্ষকরা। বিদ্যালয়টি দ্রুত জাতীয়করণের দাবি জানিয়েছেন শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা। জানা যায়, চরাঞ্চলের শিশুদের শিক্ষার সুযোগ নিশ্চিত করতে শিক্ষানুরাগী আব্দুর রউফ মাস্টার ২০০৫ সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন। এর …
Read More »কাহালু খাদ্য গুদামে আনুষ্ঠানিক ভাবে বোরো ধান ও চাল সংগ্রহের উদ্বোধন করলেন এম পি মোশারফ হোসেন
বগুড়া সংবাদ : মঙ্গলবার বিকেলে আনুষ্ঠানিক ভাবে ফিতা কেটে বগুড়ার কাহালু খাদ্য গুদামে সরকারি ভাবে অভ্যন্তরীন বোরো ধান ও চাল সংগ্রহ/২৬ইং এর উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বগুড়া জেলা বিএনপি’র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও কাহালু-নন্দীগ্রাম এলাকার সংসদ সদস্য আলহাজ্ব মো. মোশারফ হোসেন। এ সময় উপস্থিত ছিলেন কাহালু …
Read More »শিক্ষার্থীদের পড়াশোনার মান উন্নয়নে কাহালুর অঘোর মালঞ্চা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত
বগুড়া সংবাদ : “মা শিক্ষিত হউক বা না হউক, মা-ই পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক“ এই শ্লোগানকে সামনে রেখে মঙ্গলবার দুপুরে বগুড়ার কাহালুর অঘোর মালঞ্চা উচ্চ বিদ্যালয়ের আয়োজনে অত্র বিদ্যালয় হলরুমে শিক্ষার্থীদের পড়াশোনার মান উন্নয়নে এক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়। অভিভাবক সমাবেশে সভাপতিত্ব করেন অঘোর মালঞ্চা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবু হাসান …
Read More »আদমদীঘি উপজেলায় ঝুঁকিপূর্ণ ৩ ভবনে চলে দাপ্তরিক কাজ; নেই প্রধান ৬ কর্মকর্তা
বগুড়া সংবাদ : বগুড়ার আদমদীঘি উপজেলার গুরুত্বপূর্ণ তিনটি ভবনে জীবনের ঝুঁকি নিয়ে চলছে দাপ্তরিক কাজ। আবার দীর্ঘদিন ধরে নেই উপজেলায় ৬ জন প্রধান কর্মকর্তা। একেতে ঝুঁকিপূর্ণ ভবন, তার ওপরে আবার নেই কর্মকর্তা। সব মিলিয়ে যেন এক সংকটাপন্ন অবস্থা। তবে ইউএনও বলছেন সমস্যাগুলো সমাধানের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। গতকাল মঙ্গলবার …
Read More »
Bogra Sangbad সত্য সন্ধানে আমরা