সর্বশেষ সংবাদ ::

বগুড়ায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পেপার মিল পরিদর্শন করলেন জামায়াত নেতৃবৃন্দ

বগুড়া সংবাদ : শনিবার রাতে বগুড়া শহরের ২১নং ওয়ার্ডের নিশ্চিন্তপুরে ভাই ভাই পেপার মিলে ভয়াবহ অগ্নিকান্ড সংঘটিত হয়। আগুনে পেপার মিল পুড়ে ছাই হয়ে যায়। এ ঘটনায় প্রায় ৩০ লক্ষ টাকার ক্ষতি সাধিত হয়। খবর পেয়ে ফাযার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত বলে জানা গেছে। এ ঘটনায় পর রবিবার সকালে ঘটনাস্থলে ছুটে যান বগুড়া শহর জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল। তিনি ক্ষতিগ্রস্থ পেপার মিল পরিদর্শন করেন ও পেপার মিলের মালিক আব্দুল হান্নান কে শান্তনা দেন। এ সময় উপস্থিত ছিলেন শহর সেক্রেটারী অধ্যাপক আ স ম আব্দুল মালেক, প্রচার সম্পাদক অধ্যক্ষ ইকবাল হোসেন, আই বি ডাব্লিউ এফ শহর সভাপতি মাহফুজুল হক, ২১ নং ওয়ার্ড আমীর আব্দুস সালাম করিম, মাওলানা আব্দুল জলিল। এ সময় তিনি অসহায় ব্যবসায়ীকে অর্থ সহাসয়তা প্রদান করেন।

Check Also

কাহালুতে ২ দিনব্যাপী বিজ্ঞান মেলার উদ্বোধন

বগুড়া সংবাদ : মঙ্গলবার সকালে বগুড়ার কাহালু উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসনে আয়োজনে ২ দিনব্যাপী ৪৭ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *