সর্বশেষ সংবাদ ::

দুপচাঁচিয়ায় চালককে হত্যা করে অটোভ্যান ছিনতাই

বগুড়া সংবাদ  :দুপচাঁচিয়ায় ব্যাটারী চালিত অটোভ্যান চালক মোজাম উদ্দিন শাহ(৫৫) নামের এক ব্যক্তিকে হত্যা করে তার অটোভ্যান ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃৃত্তরা। নিহত মোজাম জিয়ানগর ইউনিয়নের ঝালঘড়িয়া গ্রামের মৃত মহির উদ্দিনের ছেলে। ২৪ফেব্রæয়ারি মঙ্গলবার দিবাগত রাতে দুপচাঁচিয়া-আক্কেলপুর সড়কের জিয়ানগর ইউনিয়ন পরিষদের অদূরে এ ঘটনাটি ঘটেছে।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, মোজাম প্রতিদিনের ন্যায় তার ব্যাটারী চালিত অটোভ্যান নিয়ে বিকেলে যাত্রী বহন করতে বের হন। ঘটনারদিন রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা তাকে হত্যা করে দুপচাঁচিয়া-আক্কেলপুর সড়কের জিয়ানগর ইউনিয়ন পরিষদের অদূরে নির্মানাধীন ব্রীজ সংলগ্ন এলাকায় ফেলে রেখে তার অটোভ্যানটি নিয়ে চলে যায়। বুধবার সকালে এলাকাবাসী তার লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসেন।
দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ আফজাল হোসেন জানান, প্রাথমিকভাবে ধারণ করা হচ্ছে অটোভ্যান ছিনতাইয়ের উদ্দেশ্যে মোজামকে মাথায় আঘাত করে হত্যা করা হয়েছে। নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তারে পুলিশী অভিযান অব্যাহত রয়েছে।

Check Also

আদমদীঘি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে চুরি, থানায় অভিযোগ

বগুড়া সংবাদ : বগুড়া আদমদীঘি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের জানালার লোহার শিক ভেঙে কম্পিউটার, প্রিন্টার, …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *