সর্বশেষ সংবাদ ::

বগুড়ায় আই বি ডাব্লিউ এফ’র ইফতার মাহফিল অনুষ্ঠিত

বগুড়া সংবাদ : মঙ্গলবার বিকেলে বগুড়া শহরের একটি রেষ্টুরেন্টে ইন্ডাস্ট্রিয়ালিস্টস এন্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশন (আই বি ডাব্লিউ এফ) বগুড়া মহানগর শাখার ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি মাহফুজুল ইসলামের সভাপতিত্বে ও মামুনুর রশিদের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বগুড়া শহর আমীর অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল। বিশেষ অতিথি ছিলেন সংগঠনের উপদেষ্টা ও বগুড়া শহর জামায়াতের সেক্রেটারী অধ্যাপক আ স ম আব্দুল মালেক, বগুড়া অঞ্চল পরিচালক সেলিম রেজা। আরো বক্তব্য রাখেন বগুড়া পৌরসভার সাবেক কাউন্সিলর এরশাদুল বারী এরশাদ, রফিকুল ইসলাম, টিবি এইচ মুস্তাকিম, আব্দুল হান্নান, এন্তাজ আহমেদ বাবু, সাবেক চেয়ারম্যাম মহররম আলী প্রমুখ। অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, পতিত ফ্যাসিস্ট আওয়ামী সরকার সৎ ব্যবসায়ীদের আটক করে অসাধু ও দলীয় ব্যবসায়ীদের হাতে ব্যবসা বাণিজ্য ছেড়ে দিয়েছিলো। তারা সিন্ডিকেটের মাধ্যমে অধিক মুনাফার আশায় দ্রব্যমুল্যের দাম বৃদ্ধি করতো। রোজার শিক্ষা না থাকার কারণে এখন ও সিন্ডিকেটের মাধ্যমে অসৎ ব্যবসায়ীরা দ্রব্যমুল্যের বৃদ্ধি ঘটিয়ে রোজাদারদের কস্ট দিচ্ছে। এ ধরনের নিকৃষ্ট কাজ থেকে ব্যবসায়ীদের বের হয়ে আসার আহবান জানান।

Check Also

বগুড়া শহর জামায়াতের রুকন সম্মেলন অনুষ্ঠিত নির্বাচনে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে জনগণের প্রকৃত রায় পরিবর্তন করা হয়েছে-শাহাবুদ্দিন

বগুড়া সংবাদ  : জামায়াতের নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ শাহাবুদ্দিন বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইলেকশন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *