সর্বশেষ সংবাদ ::

বগুড়ায় সাংবাদিকদের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল

বগুড়া সংবাদ : বৃহস্পতিবার বিকেলে বগুড়া শহরের টিএমএসএস মিলনায়তনে জামায়াতে ইসলামী বগুড়া শহর শাখা আয়োজিত সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বগুড়া শহর আমীর অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেলের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। বগুড়া শহর জামায়াতের সেক্রেটারী অধ্যাপক আ স ম আব্দুল মালেকের পরিচালনায় মাহফিলে প্রধান অতিথি ছিলেন জামায়াতের নির্বহী পরিষদ সদস্য অধ্যক্ষ শাহাবুদ্দিন। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কেন্দ্রীয় সহ-সভাপতি গোলাম রববানী, বগুড়া জেলা আমীর অধ্যক্ষ মাওলানা আব্দুল হক সরকার। আরো উপস্থিত ছিলেন জামায়াত নেতা রফিকুল আলম, এ্যাডভোকেট আল আমিন, মাওলানা আব্দুল হামিদ বেগ, শ্রমিক নেতা আজগর আলী, এ্যাডভোকেট নুরুল ইসলাম আকন্দ, এ্যাডভোকেট শাহীন মিয়া, অধ্যক্ষ ইকবাল হোসেন, অধ্যাপক আব্দুস সালাম তুহিন প্রমুখ।
মাহফিলে প্রধান অতিথি অধ্যক্ষ শাহাবুদ্দিন বলেন, রমজান মাস কেবল উপবাসের মাস নয়, বরং এটি আত্মশুদ্ধি ও মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের মাধ্যমে নিজেকে মুত্তাকী হিসেবে গড়ে তোলার মাস। সমাজের সকল অন্যায় ও শোষণমুক্ত একটি ইনসাফপূর্ণ সমাজ বিনির্মাণে রমজানের শিক্ষা আমাদের সবচেয়ে বড় পাথেয়। বর্তমান এই কঠিন সময়ে আমাদের পারস্পরিক ভ্রাতৃত্ব ও ত্যাগের মনোভাব নিয়ে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে হবে।
তিনি আরো বলেন, জাতির বিবেক হচ্ছে সাংবাদিক ভাইয়েরা, তারা জীবনের ঝুঁকি নিয়ে প্রতিটি ঘটনা উদঘাটনে কাজ করে। সকল সাংবাদিকদের আহবান জানিয়ে বলেন, রমাদান মাসে আল্লাহতালা মানব জাতির হেদায়েতের জন্য কুরআন নাজিল করেছেন, কুরআন দিয়ে নিজেদের কে গঠন করতে হবে। পাশাপাশি নিজেদের কে তাকওয়ার গুনে গুনান্নীত করে বাস্তব জীবন, সমাজ জীবন পরিচালনা করার আহবান জানান।
ইফতার মাহফিলে বক্তব্য রাখেন দৈনিক করতোয়া সম্পাদক মোজাম্মেল হক লালু, বগুড়া প্রেসক্লাবের সভাপতি রেজাউল হাসান রানু ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কালাম আজাদ, সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সাবেক সাধারন সম্পাদক এফ শ্হাজাহান। উপস্থিত ছিলেন দুরন্ত সংবাদ সম্পাদক সবুর শাহ লোটাস, প্রত্যাশা প্রতিদিন সম্পাদক সেলিম রেজা, দৈনিক সকলের খবরের সম্পাদক ওয়ালিউর রহমান দোয়েল, সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সভাপতি গণেশ দাস, সাধারন সম্পাদক এস এম আবু সাঈদ, বিশিস্ট সাংবাদিক রবিউল হক হেলাল, আব্দুর রহীম বগ্রা, মীর্জা সেলিম রেজা প্রমুখ।

Check Also

ব্যাট-বলের লড়াইয়ে উৎসবের আমেজ, বিজয়ীদের হাতে ছাগল উপহার

বগুড়া সংবাদ : শিবগঞ্জের করতকোলায় যুবসমাজের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক জমজমাট নাইট ক্রিকেট টুর্নামেন্ট। খেলাকে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *