সর্বশেষ সংবাদ ::

নবনির্বাচিত সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদারের সঙ্গে উপজেলা প্রেসক্লাব নেতৃবৃন্দের শুভেচ্ছা ও মতবিনিময়

বগুড়া সংবাদ : বগুড়া-৩(আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল মহিত তালুকদারের সঙ্গে দুপচাঁচিয়া উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ ২৪ফেব্রæয়ারি মঙ্গলবার সন্ধ্যায় সান্তাহারস্থ তার কার্যালয়ে ফুলের শুভেচ্ছা জানিয়ে মতবিনিময় করেছেন। মতবিনিময় সভায় সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার বলেন, দুপচাঁচিয়া এলাকায় চাঁদাবাজী, মাদক, জুয়া নির্মূলে দলমত নির্বিশেষে সকলকে সাথে নিয়ে কাজ করবো। এছাড়াও এলাকার রাস্তা, স্কুল, কলেজ, মাদ্রাসার উন্নয়ন করা হবে। এক্ষেত্রে সাংবাদিকদের সর্বাত্বক সহযোগিতা কামনা করছি এবং আপনাদের পত্রিকায় এসব বিষয়গুলো তুলে ধরবে হবে। মতবিনিময়কালে উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবু কালাম আজাদ, সহসভাপতি এম,ডি শিমুল, শহীদুর রহমান, সাধারণ সম্পাদক গোলাম মুক্তাদির সবুজ, সহসাধারণ সম্পাদক আবু রায়হান, সাংগঠনিক সম্পাদক উজ্জ্বল চক্রবর্তী শিশির, দপ্তর সম্পাদক আরিফুর রহমান, সদস্য আবু আব্দুল্লাহ প্রিন্স, আজিজুল হক, আবু রায়হান চৌধুরী, কুতুবুল আলম, বেলাল হোসেন প্রমুখ।

Check Also

থানায় আরো একটি অভিযোগ বগুড়ার গাবতলীর হোসেনপুরে মারপিটে আহত-৩

বগুড়া সংবাদ :  বগুড়ার গাবতলীর হোসেনপুরে অটো ভর্তি করাকে কেন্দ্র করে মারপিটে -৩ জন আহত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *