সর্বশেষ সংবাদ ::

সোনাতলা

সোনাতলায় মাইক্রোবাস চুরির ঘটনায় মামলা, দ্রুত আইনি সহায়তা চান ভুক্তভোগী

বগুড়া সংবাদ:  সোনাতলা উপজেলা-এ একটি টয়োটা মাইক্রোবাস চুরির অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। মামলার বাদী মোহাম্মদ মুকুল হাসান (৪৫) জানান, তাঁর মালিকানাধীন টয়োটা কোম্পানির একটি সিলভার রঙের ২০০৪ মডেলের মাইক্রোবাস প্রায় দুই মাস আগে ভাড়ায় চালানোর জন্য উত্তর আটকরিয়া …

Read More »

জাতীয়করণ না হওয়ায় মানবেতর জীবন কদমতলী বে-সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের

বগুড়া সংবাদ: বগুড়ার সোনাতলা উপজেলার পাকুল্লা ইউনিয়নের সাতবেকী মৌজায় অবস্থিত কদমতলী প্রাক-প্রাথমিক বে-সরকারি বিদ্যালয়টি দীর্ঘদিনেও জাতীয়করণ না হওয়ায় মানবেতর জীবন কাটাচ্ছেন কর্মরত শিক্ষকরা। বিদ্যালয়টি দ্রুত জাতীয়করণের দাবি জানিয়েছেন শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা। জানা যায়, চরাঞ্চলের শিশুদের শিক্ষার সুযোগ নিশ্চিত করতে শিক্ষানুরাগী আব্দুর রউফ মাস্টার ২০০৫ সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন। এর …

Read More »

১৫ দিনেও মেলেনি এনজিও কর্মী মোখলেছারের সন্ধান , মানববন্ধনে স্ত্রীর আহাজারি, সন্তানদের ভবিষ্যৎ নিয়ে শঙ্কা

বগুড়া সংবাদ : বগুড়ায় নিখোঁজ এনজিও কর্মী মোখলেছার রহমানের সন্ধান মিলছে না ১৫ দিনেও। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তির কোনো খোঁজ না মেলায় চরম অনিশ্চয়তা ও দুর্বিষহ পরিস্থিতিতে পড়েছে তার পরিবার। স্বামীর ফিরে আসার আকুতি জানাতে গিয়ে মানববন্ধনে কান্নায় ভেঙে পড়েন স্ত্রী নিলুফা ইয়াসমিন। তার আহাজারিতে আবেগাপ্লুত হয়ে পড়েন উপস্থিত স্বজন …

Read More »

সোনাতলা হাসপাতালে ডায়রিয়ায় তিনদিনে ১৬ জন ভর্তি

  বগুড়া সংবাদ :  ডায়রিয়া রোগের প্রকোপ দেখা দেয়ায় গত তিন দিনে ১৬ জন রোগী আক্রান্ত হয়ে বগুড়ার সোনাতলা উপজেলা হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে শিশু রয়েছে ৪ জন। হাসপাতাল থেকে প্রাপ্ত তথ্যে জানা যায় সাইফুল ইসলাম (৫০), ছালমা বেগম (৩০), হাসনা বেগম (৪৫), হাজেরা বেগম (৬০), তুবা খাতুন (১), …

Read More »

সোনাতলায় ক্যান্সারে আক্রান্ত খাজা মিয়া বাঁচতে চায়

বগুড়া সংবাদ : বগুড়ার সোনাতলা উপজেলাধীন গড়ফতেপুর গ্রামের মৃত কাজী সিরাজুল ইসলামের দরিদ্র ছেলে খাজা মিয়া (৪৬) ২০২৪ সাল থেকে বøাড ক্যান্সার রোগে ভুগছেন। তিনি বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে হেমাটোলজি বিভাগে ডাক্তার শাফিউল আজম-এঁর তত্বাবধানে চিকিৎসা নিচ্ছে। তৎকালীন প্রায় চার মাস চিকিৎসা নেয়ার পর ৩/৪ মাস সুস্থ …

Read More »

বগুড়ায় সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি

বগুড়া সংবাদ : বগুড়ার সোনাতলা উপজেলায় পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে প্রাণনাশের হুমকির শিকার হয়েছেন সাংবাদিক রমিন আহম্মেদ বিকাশ। তিনি দৈনিক কালবেলা ও দৈনিক প্রত্যাশা প্রতিদিন পত্রিকার সোনাতলা উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত। এছাড়াও তিনি সোনাতলা প্রেসক্লাবের একজন সক্রিয় সদস্য। এ ঘটনায় সাংবাদিক রমিন আহম্মেদ বিকাশ হুমকিদাতা সোনাতলা উপজেলার বালুয়া ইউনিয়ন কৃষক …

Read More »

সোনাতলায় জেলা পরিষদের নব-নিযুক্ত প্রশাসক জাকিরকে গণসংবর্ধনা

বগুড়া সংবাদ : ব্যাটসোনাতলাবাসী ও সংবর্ধনা বাস্তবায়ন কমিটির উদ্যোগে রবিবার (২৯ মার্চ) বিকেলে বগুড়া জেলা পরিষদের নব-নিযুক্ত প্রশাসক একেএম আহসানুল তৈয়ব জাকিরকে বিএনপি,কৃষকদল,অঙ্গসহযোগী দল,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সোনাতলা প্রেসক্লাব গণসংবর্ধনা দিয়েছে। সংবর্ধনা বাস্তবায়ন কমিটির আহবায়ক সহকারী অধ্যাপক এটিএম গোলাম রকিবের সভাপতিত্বে, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সহকারী অধ্যাপক আহসান …

Read More »

বগুড়া সোনাতলায় ছুটিতে এসে আনসার ব্যাটালিয়ন সদস্যর ওহাব বাবুর আত্মহত্যা

বগুড়া সংবাদ : বগুড়ার সোনাতলা উপজেলার তেকানী চুকাইনগর ইউনিয়নের উত্তর মহেশপাড়া এলাকায় আনসার ব্যাটালিয়নের সিপাহী আব্দুল ওহাব বাবু, পিতা মোঃ শফিকুল ইসলাম, পারিবারিক দ্বন্দ্বের জেরে, আজ মঙ্গলবার (২৪ মার্চ) ওহাব বাবু তার নিজ বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। ভিকটিম আব্দুল ওহাব বাবু লক্ষ্মীপুর জেলায় কর্মরত ছিলেন। গত (১৭ মার্চ) …

Read More »

সোনাতলার গড়ফতেপুর দক্ষিণপাড়া কেন্দ্রীয় জামে মসজিদে ইতেকাফে বসার জন্য ৫ জনকে জায়নামাজ প্রদান

বগুড়া সংবাদ : বগুড়ার সোনাতলায় গড়ফতেপুর দক্ষিণপাড়া কেন্দ্রীয় জামে মসজিদে মাহে রমজান মাসের শেষ ১০ দিনে একজন প্রাপ্ত বয়স্ক ব্যক্তি ও চারজন শিশু ইতেকাফে বসায় তাদেরকে পুরস্কার স্বরূপ একটি করে জায়নামাজ প্রদান করা হয়। মসজিদের খতিব ক্বারী মাওলানা মোঃ মিসবাউল ইসলাম,সেক্রেটারী জাহাঙ্গীর আলম জুয়েল ও মুসল্লি মোঃ পলাশ যৌথভাবে শুক্রবার …

Read More »

সোনাতলায় গরীব মানুষদের মাঝে নূরুল- খাদেমা ফাউন্ডেশনের ঈদ সামগ্রী বিতরণ

বগুড়া সংবাদ : বগুড়ার সোনাতলা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের গরীব অসহায় মানুষদের মাঝে পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে ঈদ সামগ্রী হিসেবে সেমাই,চিনি,পোলার চাল ও মুরগী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ মার্চ) বেলা ১১টার দিকে স্থানীয় সরকারি নাজির আখতার কলেজ মাঠে নূরুল-খাদেমা ফাউন্ডেশনের প্রধান ও নর্থ-সাউথ ইউনিভার্সিটি’র শিক্ষক ডক্টর এস.এস.এম সদরুল হুদার আর্থিক …

Read More »