সর্বশেষ সংবাদ ::

সোনাতলায় বিএনপি নেতা বাটালুর সংবাদ সম্মেলন

বগুড়া সংবাদ : সোনাতলা প্রেসক্লাবে পাকুল্লা ইউনিয়ন বিএনপির সভাপতি এম.এ.হান্নান বাটালু গত শনিবার রাত সাড়ে ৭টার দিকে স্থানীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন। তিনি সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলেছেন পাকুল্লা গ্রামের সাইফুল ইসলামের ছেলে পাকুল্লা ইউনিয়ন যুবদল নেতা ও জিয়া সাইবার ফোর্স উপজেলা কমিটির সভাপতি রাশেদ একটি চক্রের হামলায় গত ১৪/২/২০২৫ তারিখ শুক্রবার নিহত হয়। রাশেদ হত্যা ঘটনাকে কেন্দ্র করে কিছুদিন ধরে কে বা কারা ষড়যন্ত্রমূলক উন্নত প্রযুক্তি সামাজিক যোগাযোগ মাধ্যমে আমার কন্ঠ নকল করে একই ইউনিয়নের মাজেদুর রহমান জুয়েলের একটি ফোনালাপ তৈরি করেছে। আমাকে ও আমার দলকে হেয়প্রতিপন্ন করার জন্য বিকৃত অডিও বার্তা প্রচার করা হচ্ছে। যা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত। এ রকম কোনো কথা বা আলাপ মাজেদুর রহমান জুয়েলের সাথে আমি করিনি। আমাকে হত্যা ঘটনায় জড়ানোর জন্য একটি কুচক্রীমহল ষড়যন্ত্রমূলক অপপ্রচার চালাচ্ছে। সংবাদ সম্মেলনের মাধ্যমে আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সেইসাথে এ বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন এম.এ.হান্নান বাটালু। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আব্দুল বারী,আব্দুর রহমান ও তিতু মিয়া।
ক্যাপশন

Check Also

বগুড়ায় ফ্যামিলি কার্ড বিতরণ পাইলট কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বগুড়া সংবাদ : বগুড়ার গাবতলীতে শহীদ জিয়া ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানে সরকারের বহুল আলোচিত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *