সর্বশেষ সংবাদ ::

সোনাতলার বালুয়াহাট ডিগ্রি কলেজে নবীনবরণ ও অভিভাবক সমাবেশ

বগুড়া সংবাদ :  সোনাতলার বালুয়াহাট ডিগ্রি কলেজ প্রশাসনের আয়োজনে শনিবার (২৯ নভেম্বর) দুপুরে একাদশ ও ¯œাতক প্রথম বর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কলেজের গভর্নিং বডির সভাপতি আহসান হাবিব মোহনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক আব্দুল হাই সিদ্দিক সরকার। তিনি বক্তব্যে বলেছেন,আমরা লেখপড়া করি নিজের ভবিষ্যতের জন্য। পুঁথিগত বিদ্যার পাশাপাশি আমাদেরকে নীতি-নৈতিকতা,আদর্শবোধ,সততা ও দেশপ্রেম এসব শিক্ষা নিতে হবে। তবেই উচ্চ শিখড়ে ওঠা সম্ভব হবে। তিনি আরো বলেছেন,আজকে যদি এদেশে তৈরি পোশাক শিল্প না থাকতো তাহলে এদেশের অর্থনৈতিক অবস্থা ভালো থাকতো না। লক্ষ লক্ষ মা,ভাই-বোনেরা আজকে এই সেক্টরে কাজ করে জীবিকা নির্বাহ করছে। অন্যদের মধ্যে বক্তব্য দেন কলেজের অধ্যক্ষ এটিএম মোস্তফা কামাল,হিতৈষী সদস্য আবু নাছের ওয়াহেদ নবেল,সহকারী অধ্যাপক জিয়াউল ইসলাম শান্তু,ইসরাত জাহান,বালুয়া ইউনিয়ন কৃষকদলের সভাপতি আনিছুর রহমান, শিক্ষার্থী এমআর হাসান রিয়াদ, লেলিন আকতার মিতু,রাব্বি হাসান,রাফিন জাহান প্রমুখ। উপস্থিত ছিলেন কলেজের সাবেক সহকারী অধ্যাপক এটিএম গোলাম রকিব ও বালুয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুর রাজ্জাক-সহ কলেজের সকল শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা। অনুষ্ঠানের প্রথমে জাতীয় পতাকা উত্তোলন করা হয় এবং অতিথিদের ফুল ও ক্রেস্ট দিয়ে বরণ করা হয়। আর নবীন শিক্ষার্থদের বরণ করে নেয়া হয় ফুল দিয়ে। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে সাংস্কৃতিক ও নৃত্যানৃষ্ঠান অনুষ্ঠিত হয়।

Check Also

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদীর ওপর হামলার প্রতিবাদে বগুড়ায় সমাবেশ ও বিক্ষোভ

বগুড়া সংবাদ : ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ২৪ গণ-অভ্যুত্থানের জুলাই যোদ্ধা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *