সর্বশেষ সংবাদ ::

সোনাতলায় দরিদ্র শীতার্ত মানুষদের মধ্যে কম্বল বিতরণ

বগুড়া সংবাদ : সোনাতলা সদর ইউনিয়নের সুজাইতপুর গ্রামে সমাজসেবা সংস্থার উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে গত বুধবার সন্ধ্যায় সুজাইতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে দরিদ্র শীতার্ত মানুষদের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। এ গ্রামের কৃতি সন্তান এমদাদুল হক এনামুলের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠান হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন ও কম্বল বিতরণ করেন সংস্থার প্রধান উপদেষ্টা ও জিসাস উপজেলা কমিটির সাধারণ সম্পাদক নাসিরুল ইসলাম নাসির। এছাড়া বক্তব্য দেন সংস্থার সভাপতি মেহেদী হাসান,সহ-সভাপতি আরিফ হোসেন,সাধারণ সম্পাদক আনারুল ইসলাম ও সদর ইউনিয়ন কৃষকদলের সাংগঠনিক সম্পাদক তারাজুল ইসলাম।

Check Also

বগুড়ার ছাইহাটা বালিকা বিদ্যালয়ে স্কুল পোষাক প্রদান অনুষ্ঠিত

বগুড়া সংবাদ : ‎মঙ্গলবার সকালে বগুড়ার সারিয়াকান্দি উপজেলার ছাইহাটা বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থীদের স্কুল পোষাক প্রদান …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *