সর্বশেষ সংবাদ ::

বগুড়া সদর

বগুড়ায় পিআইবির ৩ দিনের সাংবাদিক প্রশিক্ষণ শুরু

বগুড়া সংবাদ :  বগুড়ায় ৩৫ জন সাংবাদিককে নিয়ে মাল্টিমিডিয়া জার্নালিজম বিষয়ক তিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০টায় বগুড়া জেলায় আয়োজিত এ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তৌফিকর রহমান। তিনি সাংবাদিকদের আধুনিক ও প্রযুক্তিনির্ভর সাংবাদিকতায় দক্ষতা অর্জনের ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বগুড়া …

Read More »

বগুড়ায় মোসলেম স্মৃতি ক্রিকেটে ইন্ডিপেনডেন্স’২৪ চ্যাম্পিয়ন

বগুড়া সংবাদ : বগুড়া এক্স ক্রিকেটার্স এর উদ্যোগে মরহুম ক্রিকেট কোচ মোসলেম উদ্দিন স্মরণে আয়োজিত প্রথম মোসলেম স্মৃতি টি-টুয়েন্টি ক্রিকেট টুর্ণামেন্টে ইন্ডেিপনডেন্স’২৪ চ্যাম্পিয়ন হয়েছে। ফাইনালে তারা ওয়ারনিস ওয়ারিয়র্সকে ৪ উইকেটে হারিয়ে শিরোপা অর্জন করে। সোমবার শহীদ চান্দু ষ্টেডিয়ামে টসে জিতে ইন্ডপেনডেন্স’২৪ প্রতিপক্ষ ওয়ারনিস ওয়ারিয়র্সকে ব্যাট করতে পাঠায়। দলীয় ৫ রানে …

Read More »

দুপচাঁচিয়ায় প্রধান শিক্ষক আবুল বাশার সাময়িক বরখাস্ত

বগুড়া সংবাদ: বগুড়ার দুপচাঁচিয়া পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল বাশারকে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ১৭ মে রোববার উপজেলা নির্বাহী অফিসার ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি শাহরুখ খান স্বাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে তাকে এ বরখাস্তের সিদ্ধান্ত জানানো হয়। জানা যায়, বর্তমানে প্রধান শিক্ষক …

Read More »

বগুড়ায় বান্ধবীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে তিন যুবক গ্রেপ্তার

বগুড়ায় এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (১৭ মে) রাতে শহরের ফুলবাড়ী দক্ষিণপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় (১৯) বছর বয়সী ভুক্তভোগী ওই তরুণী বাদী হয়ে বগুড়া সদর থানায় মামলা দায়ের করেছেন। ভুক্তভোগী ওই তরুণী শিবগঞ্জ উপজেলার বাসিন্দা। সোমবার (১৮ মে) বগুড়া সদর থানার …

Read More »

বগুড়ায় মোটরসাইকেলের প্রস্তাবিত অগ্রিম আয়কর প্রত্যাহারের দাবিতে বাইকারদের মানববন্ধন

বগুড়া সংবাদ : মোটরসাইকেলের ওপর প্রস্তাবিত অগ্রিম আয়কর প্রত্যাহারের দাবিতে বগুড়ায় মানববন্ধন কর্মসূচি পালন করেছেন বিভিন্ন শ্রেণি-পেশার বাইকাররা। রোববার দুপুরে শহরের সাতমাথা এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে অংশ নেওয়া বাইকাররা বলেন, মোটরসাইকেল এখন শুধু শখের বাহন নয়, বরং অনেকের দৈনন্দিন যাতায়াত ও জীবিকার অন্যতম মাধ্যম। নতুন করে অগ্রিম আয়কর …

Read More »

বগুড়ায় জ্যাক মোটরসের আধুনিক থ্রি-এস সেন্টার উদ্বোধন উত্তরাঞ্চলের পরিবহন খাতে নতুন দিগন্ত, মিলবে একই ছাদের নিচে বিক্রয়-সেবা ও স্পেয়ার সুবিধা

বগুড়া সংবাদ : উত্তরাঞ্চলের পরিবহন খাতে আধুনিক সেবা সম্প্রসারণ ও গ্রাহকবান্ধব বিক্রয়োত্তর সুবিধা নিশ্চিত করতে বগুড়ায় উদ্বোধন করা হয়েছে জ্যাক (JAC) মোটরসের অত্যাধুনিক থ্রি-এস (Sales, Service & Spare Parts) সেন্টার ও ফ্রি সার্ভিস ক্যাম্প। বাংলাদেশের জ্যাক মোটরসের অফিসিয়াল ডিলার ও পরিবেশক RANCON Global Trucks Limited-এর তত্ত্বাবধানে শহরের পূর্ব পালশা এলাকায় …

Read More »

পাশ্ববর্তী দেশ থেকে কোরবানির পশু আমদানির কোনো প্রয়োজন নেই-প্রতিমন্ত্রী টুকু

বগুড়া সংবাদ : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, আসন্ন কোরবানির ঈদে দেশের চাহিদা মেটাতে পর্যাপ্ত গরু মজুত রয়েছে। বাংলাদেশ এখন কোরবানির পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ। পার্শ্ববর্তী দেশ থেকে গরু আনার কোনো প্রয়োজন নেই। প্রধানমন্ত্রী তারেক রহমান এ খাতকে বিশেষ গুরুত্ব দিয়েছেন এবং ভবিষ্যতে দেশ পশু রপ্তানির দিকেও …

Read More »

বগুড়া স্টেশন রোড থেকে অবৈধ দেশি ফল বিক্রেতা উচ্ছেদের দাবিতে রেহেনা ফল মন্ডির সংবাদ সম্মেলন

বগুড়া সংবাদ :  বগুড়ার স্টেশন রোড এলাকা থেকে অবৈধ দেশি ফল বিক্রেতাদের ৪৮ ঘণ্টার মধ্যে উচ্ছেদের দাবি জানিয়েছে রেহেনা ফল মন্ডি কর্তৃপক্ষ। দাবি বাস্তবায়ন না হলে রেহেনা দেশি ফল আড়ৎ থেকে খাজনা প্রদান বন্ধ রাখার হুঁশিয়ারিও দিয়েছেন ব্যবসায়ীরা। রোববার (১৭ মে) দুপুরে বগুড়া তিনমাথা রেলগেট এলাকায় অবস্থিত রেহেনা ফল মন্ডিতে …

Read More »

বগুড়া ফল ব্যবসায়ী সমিতির সংবাদ সম্মেলন স্টেশন রোডের ফল ব্যবসা রক্ষায় প্রশাসনের সহযোগিতা চাইল সমিতি

  বগুড়া সংবাদ : বগুড়া ফল ব্যবসায়ী সমিতির নব-নির্বাচিত নেতৃবৃন্দ সমিতি ভাঙার ষড়যন্ত্র, অবৈধভাবে কল্যাণ তহবিল আদায় এবং ব্যবসায়ীদের নিরাপত্তা বিঘ্নিত করার অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন। শনিবার (১৬ মে) ১২ টা ৩০ মিনিটে বগুড়া প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তুলে ধরেন সমিতির সাধারণ সম্পাদক মোঃ আলমগীর হাসান। লিখিত …

Read More »

শিবগঞ্জে বাড়ির পাশের ধানক্ষেত থেকে রাজমিস্ত্রীর গলাকাটা লাশ উদ্ধার

বগুড়া সংবাদ : বগুড়ার শিবগঞ্জে ধানক্ষেত থেকে শাহ আলম(৩৫) নামে এক রাজমিস্ত্রীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৬ মে) সকালে উপজেলার বিহার ইউনিয়নের সংসারদিঘী (দবিলা) গ্রাম এলাকায় নিহতের বাড়ির পেছনের একটি ধানক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত শাহ আলম ঐ গ্রামের বাসিন্দা ইদ্রিস আলীর ছেলে। তিনি পেশায় একজন …

Read More »