সর্বশেষ সংবাদ ::

বগুড়ায় তরুণ ফুটবলার মেহেদীর কবর জিয়ারত করলেন জামায়াত নেতৃবৃন্দ

বগুড়া সংবাদ : বগুড়া শহর জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল মঙ্গলবার শহরের ধাওয়াপাড়ার তরুণ ফুটবলার মেহেদী হাসানের অকাল মৃত্যুতে শোকাহত পরিবারকে শান্তনা দেন ও মরহুমের রুহের মাগফেরাত কামনা করে কবর জিয়ারত করেন। এ সময় উপস্থিত ছিলেন শহর আমীর অধ্যাপক আ স ম আব্দুল মালেক, মরহুমের গর্বিত পিতা আব্দুর রহীম, আইন সম্পাদক শাহীন মিয়া, যুব ও ক্রীড়া সম্পাদক আব্দুস সালাম তুহিন, ৬ নং ওয়ার্ড আমীর আবু হানজালা, নায়েবে আমীর জাকির হোসেন, সেক্রেটারী দেলোয়ার হুসাইন সাঈদী, ২০ নং ওয়ার্ড আমীর মাস্টার শামসুজ্জামান, নায়েবে আমীর হাসান আলী। পরে তিনি মেহেদী হাসানের পরিবারের সাথে সাক্ষাত করেন ও পরিবাকে শান্তনা দেন। সম্প্রতি অনুদ্ধ ১৯ দলের খেলোয়ার মেহেদী হাসান অসুস্থ হয়ে চিকিৎসা অবস্থায় ইন্তেকাল করেন।

Check Also

শিবগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

বগুড়া সংবাদ :(রশিদুর রহমান রানা শিবগঞ্জ বগুড়া) “উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যকে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *