সর্বশেষ সংবাদ ::

শেরপুরে আদিবাসীদের অস্তিত্ব সংরক্ষণ ও মৌলিক অধিকার প্রতিষ্ঠার দাবি

বগুড়া সংবাদ  : বগুড়ার শেরপুরে আন্তর্জাতিক আদিবাসী দিবসে আদিবাসীদের অস্তিত্ব সংরক্ষণ ও মৌলিক অধিকার প্রতিষ্ঠার দাবি জানানো হয়েছে। দিবসটিকে ঘিরে শনিবার (১০ আগস্ট) বিকেলে বগুড়া জেলা আদিবাসী পরিষদের উদ্যোগে শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নের আম্বইল বাগানপাড়া এলাকায় এক আলোচনাসভার আয়োজন করা হয়।
সংগঠনের জেলা কমিটির সভাপতি শ্রী সন্তোষ সিং বাবুর সভাপতিত্বে ও উপজেলা শাখার সদস্য সচিব হিরালাল সিংয়ের সঞ্চনায় অনুষ্ঠিত আলোচনাসভায় বক্তব্য রাখেন আদিবাসী পরিষদের নেতা যুগেশ চন্দ্র সিং, কমল চন্দ্র সিং, শ্রী সন্তোষ সিং, রাশেদুল ইসলাম রাশেদ, স্বপন কুমার সিং, হীরালাল সিং, ধুনটের রাখাল মালো, পলাশ বাগদি, আদিবাসী ছাত্র পরিষদের নেতা উত্তম কুমার, সোহাগ কুমার, গীতা রানী সিং , চন্দনা রানী, ববিতা রানী প্রমূখ। আদিবাসীদের অস্তিত্ব সংরক্ষণ ও মৌলিক অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে সবাইকে ঝাপিয়ে পড়ার আহবান জানানো হয়।

Check Also

বগুড়ায় সড়ক দূর্ঘটনায় বেঁচে যাওয়া শিশুর চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী

বগুড়া সংবাদ : বগুড়ার শেরপুরে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৪চার জন নিহত হলেও অলৌকিকভাবে বেচে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *