সর্বশেষ সংবাদ ::

শিবগঞ্জে সাবেক নারী ইউপি সদস্যের পাল্টা মানববন্ধন

বগুড়া সংবাদ : বগুড়ার শিবগঞ্জে মিথ্যা ও ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে পাল্টা মানববন্ধন করেছে মোকামতলা ইউনিয়ন পরিষদের সাবেক নারী সদস্য মনোয়ারা বেগম। সোমবার বেলা ২.৩০ ঘটিকার সময় মোকামতলা-জয়পুর সড়কের গনেশপুর এলাকায় অনুষ্ঠিত মানববন্ধনে সাবেক নারী ইউপি সদস্য মনোয়ারা বেগম বলেন, গত শনিবার সরকারি ঘর ও বিভিন্ন ভাতা কার্ড দেওয়ার নাম করে লাখ লাখ টাকা আত্মসাতের অভিযোগ এনে আমার বিরুদ্ধ যে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে আমি তার প্রতিবাদ করছি। সামাজিক যোগাযোগ মাধ্যমে আমার বিরুদ্ধে যে মিথ্যা অপপ্রচার চালানো হয়েছে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়েছি। আমার বিরুদ্ধে ষড়যন্ত্রকারীরা বার বার ষড়যন্ত্র করছে। আমি প্রশাসনের কাছে এর সুষ্ঠু বিচার দাবী করছি।

Check Also

বগুড়ার শিবগঞ্জ, মোকামতলা উপজেলার তিন ইউনিয়নের নাম পরিবর্তনে গণশুনানি অনুষ্ঠিত

বগুড়া সংবাদ: রশিদুর রহমান রানা শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জ উপজেলার মীরবাড়ী এবং নবগঠিত মোকামতলা উপজেলার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *