সর্বশেষ সংবাদ ::

আদমদীঘিতে পুকুর থেকে ভাসমান মরদেহ উদ্ধার

বগুড়া সংবাদ: বগুড়ার আদমদীঘিতে পুকুর থেকে শফিকুল ইসলাম শফি (৫৮) নামের এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। গতকাল মঙ্গলবার সকাল ১০ টায় উপজেলা সদরের আদমদীঘি রেলওয়ে ষ্টেশনের পশ্চিম পার্শ্বে জনৈক আব্দুর রশিদ নামের এক ব্যক্তির পুকুর থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়। নিহত শফিকুল ইসলাম শফি উপজেলার ছাতিয়ানগ্রাম ইউনিয়নের দাড়িকুড়ি গ্রামের মৃত জসিম উদ্দিনের ছেলে। এ ঘটনায় আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন।

আদমদীঘি থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শফিকুল ইসলাম শফি দীর্ঘ দিন যাবৎ জনৈক আব্দুর রশিদের পুকুরের মাছ দেখাশুনার জন্য পুকুরের পাড়ে টিনের ছাউনীর একটি ঘরে রাত্রি যাপন করতো। গত মঙ্গলবার রাতের কোন এক সময়ে ঘর থেকে বের হয়ে পা পিছলে পুকুরের পানিতে পড়ে গিয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। মঙ্গলবার সকালে পুকুরের পানিতে মরদেহ  ভেসে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দিলে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে।
এ বিষয়ে আদমদীঘি থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান মিয়া জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করা হয়েছে। মৃত্যুর কারণ জানতে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

Check Also

‎দৈনিক করতোয়া ৫১তম বর্ষে পদার্পণ উপলক্ষে ‎গাবতলী প্রেসক্লাবে কেক কর্তন ও ‎আলোচনা সভা অনুষ্ঠিত

বগুড়া সংবাদ ‎(জাহাঙ্গীর আলম লাকি গাবতলী বগুড়া) : দৈনিক করতোয়া পত্রিকার ৫১তম বর্ষে পদার্পণ উপলক্ষে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *