সর্বশেষ সংবাদ ::

দুপচাঁচিয়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

বগুড়া সংবাদ : বগুড়ার দুপচাঁচিয়ায় পুকুরের পানিতে ডুবে আবু রাহান সিদ্দিকী (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত রাহান দুপচাঁচিয়া সদর ইউনিয়নের তারাজুন গ্রামের প্রবাসী ওবায়দুর রহমানের একমাত্র ছেলে।
সোমবার (২৭ এপ্রিল) দুপুরে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
পারিবারিক সূত্রে জানা যায়, ঘটনার দিন দুপুরে রাহান বাড়ির পাশে খেলাধুলা করছিল। কিছুক্ষণ পর তার মা ফাতেমা আক্তার সন্তানকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে তাকে না পেয়ে বাড়ির পাশের পুকুরে ডুবে গেছে বলে সন্দেহ করা হয়। পরে স্থানীয়রা পুকুরে জাল ফেলে রাহানের মরদেহ উদ্ধার করে।
দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ তাজমিলুর রহমান পানিতে ডুবে শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Check Also

শিবগঞ্জে আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও খাবার বিতরণ!

বগুড়া সংবাদ (রশিদুর রহমান রানা শিবগঞ্জ, বগুড়া) : মরহুম আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মবার্ষিকী উপলক্ষে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *