সর্বশেষ সংবাদ ::

বগুড়ার গাবতলীতে নানা উন্নয়নের প্রতিশ্রুতিতে ভোট চাইলেন এমপি প্রার্থী মিল্টন

বগুড়া সংবাদ  : (জাহাঙ্গীর আলম লাকি গাবতলী বগুড়া) প্রতিনিধি: বগুড়া ৭ নির্বাচনী এলাকা গাবতলী – শাহজাহানপুর আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী মোরশেদ মিল্টন বলেছেন আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই নির্বাচনে আমাকে ধানের শীষ মার্কায় আপনাদের মূল্যবান ভোট দিয়ে জয়যুক্ত করলে গাবতলী -শাজাহানপুর বাসীর সর্বস্তরের জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণ করা হবে।তিনি আরো বলেন রাস্তা ঘাট স্কুল কলেজ মাদ্রাসা কালভার্ট ব্রিজসহ শিক্ষিত বেকার যুবকদের চাকরির ব্যবস্থা করা হবে। উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে সকল ধর্ম বর্ণ মানুষের কাছে ধানের শীষ মার্কায় ভোট চান তিনি।
গতকাল রবিবার গাবতলী উপজেলা মহিলা দলের আয়োজনে স্থানীয় স্কুল মাঠে মহিলা সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপরোক্ত কথাগুলো বলেন তিনি। উপজেলা মহিলা দলের সভানেত্রী সুরাইয়া জেরিন রনির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এনামুল হক নতুন, জেলা বিএনপি’র মানবাধিকার বিষয়ক সম্পাদক সাবেক পৌর মেয়র সাইফুল ইসলাম, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ, আরো বক্তব্য রাখেন পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক আব্দুর রহিম পিন্টু, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হারুনুর রশিদ হারুন, মালোশিয়া প্রবাসী মহিলা নেত্রী হেনা বেগম, ইউনিয়ন মহিলা দল নেত্রী দোলেনা বেগম ও সুমা আক্তার, প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সম্পাদক মমিনুল হাসান মমিন, শাহাদত হোসেন খান সাগর, ইউনিয়ন বিএনপি’র সভাপতি প্রভাষক আশরাফ হোসেন, জুলফিকার হায়দার গামা, নজরুল ইসলাম টুকু, আব্দুল্লাহেল বাকী, আলী আকবর একাব, উপজেলা মহিলা দলের নেত্রী সহমিনা আক্তার রুমা, পৌর মহিলা দলের সোভানেত্রী কানিজ সুলতানা সুরভীসহ ছাত্রদল যুবদল স্বেচ্ছাসেবক দল তাঁতি দল ওলামা দল কৃষক দলের নেতৃবৃন্দ। শেষে জিয়া পরিবারের জন্য বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

Check Also

বগুড়া শহর জামায়াতের রুকন সম্মেলন অনুষ্ঠিত নির্বাচনে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে জনগণের প্রকৃত রায় পরিবর্তন করা হয়েছে-শাহাবুদ্দিন

বগুড়া সংবাদ  : জামায়াতের নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ শাহাবুদ্দিন বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইলেকশন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *