সর্বশেষ সংবাদ ::

বগুড়া কোর্ট চত্বরে দাড়িপাল্লায় ভোট চাইলেন প্রার্থী সোহেল

বগুড়া সংবাদ : রবিবার বিকেলে বগুড়া শহরের কোর্ট চত্বর এলাকায় দাঁড়িপাল্লা প্রতীকে ভোট চেয়ে গণসংযোগ করেন জামায়াতে ইসলামী মনোনীত বগুড়া-৬ সদর আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল। এ সময় উপস্থিত ছিলেন ষহর জামায়াতের সহকারী সেক্রেটারী এ্যাডভোকেট আল আমিন, এ্যাডভোকেট রিয়াজ উদ্দিন, এ্যাডভোকেট নুরুল ইসলাম আকন্দ, এ্যাডভোকেট সাইফুদ্দীন সাইফুল, এ্যাডভোকেট সিরাজুল ইসলাম, এ্যাডভোকেট সাখাওয়াত হোসেন মল্লিক, এ্যাডভোকেট আবু বক্কর সিদ্দিক, শ্রমিক নেতা আজগর আলী প্রমুখ। এর আগে দুপুরে তিনি সপ্তপদী মার্কেট নিউ মার্কেট এলাকায় গনসংযোগ করেন। গণসয়যোগকালে তিনি বলেন, সন্ত্রাস দুর্নীতি মুক্ত নতুন বাংলাদেশ গড়তে দেশের জনগণ এবার জামায়াতে ইসলামীকে বেছে নিবে। ন্যায় ও ইনসাফের সমাজ গড়ে তুলতে সকলের নিকট দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার জন্য আহবান জানান।

Check Also

থানায় আরো একটি অভিযোগ বগুড়ার গাবতলীর হোসেনপুরে মারপিটে আহত-৩

বগুড়া সংবাদ :  বগুড়ার গাবতলীর হোসেনপুরে অটো ভর্তি করাকে কেন্দ্র করে মারপিটে -৩ জন আহত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *