সর্বশেষ সংবাদ ::

গাবতলীতে ধানের শীষে ভোট চেয়ে ব্যবসায়ী ঐক্য পরিষদের মিছিল ও পথসভা

বগুড়া সংবাদ : (জাহাঙ্গীর আলম লাকি গাবতলী বগুড়া) :
বগুড়ার গাবতলী ব্যবসায়ী ঐক্য পরিষদের উদ্যেগে রোববার (৮ জানুয়ারী) ৪২-বগুড়া-৭ বিএনপি মনোনিত জাতীয় সংসদ সদস্য প্রার্থী মোরশেদ মিলটনের ধানের শীষ প্রতিকে ভোট চেয়ে গাবতলী উপজেলার সদরে মিছিল ও গনসংযোগ করা হয়। সভাপতি ফজলুল বারী খোকনের সভাপতিত্বে কেন্দ্রীয় জামেমসজিদের সামনে এক পথসভায় বক্তব্য রাখেন, বগুড়া জেলা বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক গাবতলী পৌরসভার সাবেক মেয়র মোঃ সাইফুল ইসলাম, পৌর বিএনপি সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রহিম পিন্টু, সাংগঠনিক সম্পাদক মোঃ তরিকুল ইসলাম, এসময় ব্যবসায়ী ঐক্য পরিষদের সিনিয়র সহ সভাপতি বাদশা মিয়া, আব্দুল খালেক মুন্নু, জাহিদুল ইসলাম, শহীদুল ইসলাম, আমিনুর ইসলাম ভেটু, সাধারণ সম্পাদক আরিফুর রহমান জাকির, যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল্লাহ আকন্দ, আনোয়ার হোসেন, ক্যাশিয়ার শাহীনুর আলোম, প্রচার সম্পাদক জাহিদুল ইসলাম, আঃ সালাম, মিলন, আবুল কালাম, সুজন সহ সকল ব্যবসায়ী ও সাধারণ মানুষ ব্যবসায়ীদের সাথে একাকত্মতা প্রকাশ করে ধানের শীষে ভোট দেয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

Check Also

বগুড়া-৪ আসনে মার্চ ফর দাঁড়িপাল্লা দখলদার, দৃর্নীতিবাজ, চাঁদাবাজদের বিরুদ্ধে দাঁড়িপাল্লায় ভোট দিন -শিবির সভাপতি

বগুড়া সংবাদ :  বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ড. মোস্তফা ফয়সাল …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *