সর্বশেষ সংবাদ ::

বগুড়া সদরে দাঁড়িপাল্লায় ভোট চেয়ে বিশাল মিছিল করলো জামায়াত

বগুড়া সংবাদ:  নির্বাচনী প্রচারনার শেষ দিনে সোমবার বগুড়া শহরে জনতার ঢল নেমেছিল দাঁড়িপাল্লার পক্ষে। বিকেলে পৌর পার্ক থেকে শুরু হওয়া গণ মিছিলে পুরো শহর থমকে যায়। হাজার হাজার মানুষের অংশগ্রহনে গণমিছিল হতবাক করেছে শহরবাসীকে।
গণমিছিল শুরুর পূর্বে পৌরপার্কে সমাবেশ করে জামায়াত। বগুড়া-৬ সদর আসনের দাঁড়িপাল্লার প্রার্থী অধ্যক্ষ আবিদুর রহমান সোহেলের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন নায়েবে আমীর মাওলানা আব্দুল হালিম বেগ, বগুড়া-৬ সদর আসনের পরিচালক ও শহর জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আ.স.ম আব্দুল মালেক, সহকারি সেক্রেটারি অধ্যাপক রফিকুল আলম, এড. আল আমিন, আব্দুস ছালাম তুহিন, আব্দুল হামিদ বেগ, হেদাইতুল ইসলাম, ইকবাল হোসেন, ইসলামী ছাত্রশিবির বগুড়া শহর শাখার সভাপতি হাবিবুল্লাহ খন্দকার প্রমূখ।
সমাবেশে বক্তব্যে আবিদুর রহমান সোহেল ১২ ফেব্রুয়ারি সবাইকে ভোট কেন্দ্রে গিয়ে সংস্কারের পক্ষে হ্যাঁ ভোট এবং দাঁড়িপাল্লায় ভোট দানের জন্য বগুড়াবাসীকে আহ্বান জানান।
সমাবেশ শেষে পৌর পার্ক হতে গণমিছিল শুরু হয়ে সাতমাথার ওপর দিয়ে বড়গোলা ঘুরে কাঁঠালতলা-নবাববাড়ী সড়ক দিয়ে জলেশ্বরীতলা অতিক্রম করে আবারও পৌর পার্কে গিয়ে শেষ হয়। পুরো মিছিল শেষ হতে প্রায় ১ ঘন্টা সময় লাগে।
আয়োজকরা জানিয়েছেন, গণমিছিলে আনুমানিক ১৫ থেকে ১৭ হাজার মানুষ অংশ নিয়েছিল।

Check Also

শিবগঞ্জে আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও খাবার বিতরণ!

বগুড়া সংবাদ (রশিদুর রহমান রানা শিবগঞ্জ, বগুড়া) : মরহুম আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মবার্ষিকী উপলক্ষে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *