সর্বশেষ সংবাদ ::

গাবতলীতে দাঁড়িপাল্লার মহিলা জামায়াতের বিশাল মিছিল

 

বগুড়া সংবাদ (জাহাঙ্গীর আলম লাকি গাবতলী বগুড়া):
নারী হেনস্থার প্রতিবাদ ও ৪২-বগুড়া -৭ (গাবতলী শাজাহানপুর) আসনে জামায়াতে ইসলামী মনোনিত সংসদ সদস্য প্রার্থী গোলাম রাব্বানীর দাঁড়িপাল্লার সমর্থনে গাবতলী উপজেলা মহিলা জামায়াতে ইসলামী শনিবার (৭ ফেব্রুয়ারী) গাবতলী পাইলট স্কুলমাঠে মহিলা সমাবেশের আয়োজন করে।
উপজেলা জামায়াতের আমির মাওঃ ইউনুস আলীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন এমপি প্রার্থী গোলাম রাব্বানী, প্রধানবক্তা কেন্দ্রীয় ছাত্র শিবিরের সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম,
বরেন্য অতিথি বগুড়া জেলা জামায়াতের আমির আব্দুল হক সরকার, বিশেষ অতিথি মাজেদা সামাদ, রাফিয়া সুলতানা রাফি প্রমুখ। শেষে নারী হেনস্থার প্রতিবাদে ও দাঁড়ীপাল্লার পক্ষে এক বিশাল মিছিল থানা সদরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে।

Check Also

বগুড়া সদর আসনে দাঁড়িপাল্লাকে বিজয়ী করতে মহিলাদের বিশাল মিছিল

বগুড়া সংবাদ : বগুড়া-৬ সদর আসনে জামায়াতে মনোনীত প্রার্থী অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেলের দাঁড়িপাল্লা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *