সর্বশেষ সংবাদ ::

জনাব তারেক রহমানের দেওয়া নির্বাচনী ইশতেহার প্রমাণ করে বিএনপি সবসময় জনগণের কথা চিন্তা করে – আহসান হাবিব মমি

বগুড়া সংবাদ : বগুড়া পৌরসভার ১৯নং ওয়ার্ডের কালিবালা এলাকায় পাড়া-মহল্লায় প্রত্যেক ভোটারদের দাঁড়ে দাঁড়ে যাচ্ছেন শহর যুবদলের সাথে বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা।
০৮ ফেব্রুয়ারী-২০২৬, রবিবার:
বগুড়া-৬ আসনের বিএনপি মনোনীত ধানের শীষ মার্কার এমপি প্রার্থী জনাব তারেক রহমান এর জন্য দোয়া ও ভোট প্রার্থনা করতে গিয়ে শহর যুবদলের সভাপতি আহসান হাবিব মমি বলেন ,জনাব তারেক রহমানের দেওয়া নির্বাচনী ইশতেহারেই প্রমান হয়েছে বিএনপি সবসময় জনগণের কথা চিন্তা করে,বিএনপি জনগণের সাথে অতীতে ছিল, বর্তমানে আছে এবং সরকার গঠনের মাধ্যমে আগামীতে জনগণের কল্যাণে কাজ করে যাবে তিনি আরও বলেন বিএনপি ঘোষিত ইশতেহার সম্পূর্ণভাবে জনকল্যাণমুখী এবং দেশের সাধারণ মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন।
রবিবার বিকাল ৪টায় পৌরসভার ১৯ ওয়ার্ডের ভোটারদের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন।
যুবদলের ১৯ নং ওয়ার্ডে বিএনপির সভাপতি সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক এর উপস্থিতিতে মোঃ সাজিব এর সহযোগিতায় গণসংযোগ কালে শহর যুবদলের সভাপতি আহসান হাবিব মমির সাথে উপস্থিত ছিলেন সিনিয়র সহ সভাপতি তারিক মজিদ সোহাগ শহর যুবদল, মোনারুল ইসলাম সহসভাপতি শহর যুবদল, জাহেদ হোসেন সাধারণ সম্পাদক শহর যুবদল, ওমাইূদুল হাবীব মিম সহ সাধারণ সম্পাদক শহর যুবদল, ওয়াসিম রেজা প্রচার সম্পাদক শহর যুবদল, শাহেদ আলী সহ প্রচার সম্পাদক শহর যুবদল,রবিউল ইসলাম ক্ষুদ্র ও কুটির শিল্প বিষয়ক সম্পাদক শহর যুবদল, আরিফ সমবায় বিষক সম্পাদক,সুজিত জয়সোয়াল সদস্য শহর যুবদল, প্রভাষক মিজানুর রহমান, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক শহর যুবদল, মিনারুল হোসেন সাকু শহর যুবদল, মোঃ ফাহিম পশু পালন বিষয়ক সম্পাদক,আব্দুল মমিন সহ গ্রাম সরকার বিষয়ক সম্পাদক, আরও উপস্থিত ছিলেন খোকন শেখ সভাপতি ও নাহিদ ১ নং ওয়ার্ড, সদস্য শাহেল ১ নং ওয়ার্ড,মোকলেছ সভাপতি ২ নং ওয়ার্ড, রনি সাধারণ সম্পাদক, জিলহক সিনিয়র সহসভাপতি ২ নং ওয়ার্ড,মেফতা আল রশিদ মিল্টন সভাপতি ৩ নং ওয়ার্ড, শাহিনুর ইসলাম শাহিন সাধারণ সম্পাদক ৩ নং ওয়ার্ড, মোঃ বায়তুল্লাহ শেখ সভাপতি ৪ নং ওয়ার্ড, মোঃ রোকন সভাপতি ১৮ নং ওয়ার্ড,কামাল মন্ডল ও রুবেল ৩ নং ওয়ার্ড, শ্যামল,বাবলা,আশিস, ৬ নং ওয়ার্ড সদস্য, শ্যামল,ফয়সাল সভাপতি ৯ নং ওয়ার্ড,শামীম সভাপতি ১০ নং ওয়ার্ড, রনি মিয়া সদস্য ১১ নং ওয়ার্ড, রোকন সভাপতি ১২ নং ওয়ার্ডশহর যুবদলের সদস্য জিতু, স্বাধীন, সুলতান, রোমান, মাছুম সাংগঠনিক সম্পাদক ও সদস্য রিংকু ও নিরব,১৪ নং ওয়ার্ড,তৌহিদুল ইসলাম রহিম,রবিউল,সোহাগ ১৫ নং ওয়ার্ড, সুলতান মোল্লা ১৬ নং ওয়ার্ড,১৮ নং এর রাসেল,মমিন,ইদ্রস, ইমরা হোসেন বাপ্পি, এ ইখলাছ, সাজু ১৯ নং ওয়ার্ড, তানিন,সহ আরও অনেকেই।
বিএনপির ইশতেহারে দেশের মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করা, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, দুর্নীতি দমন, কর্মসংস্থান সৃষ্টি, ফ্যামিলি কার্ড, শিক্ষা ও স্বাস্থ্য খাতের উন্নয়ন, কৃষকদের ন্যায্য মূল্য নিশ্চিতকরণ এবং তরুণ সমাজের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচনের সুস্পষ্ট পরিকল্পনা তুলে ধরা হয়েছে। আমরা এমন একটি রাষ্ট্র গঠন করতে চাই যেখানে আইনের শাসন প্রতিষ্ঠিত হবে, মানুষের ভোটাধিকার নিশ্চিত হবে এবং সকল শ্রেণি-পেশার মানুষ সমান সুযোগ পাবে। বিএনপি সব সময় জনগণের দল ছিল, আছে এবং থাকবে।
আগামী নির্বাচনে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে জনগণের সেবা করার সুযোগ দেওয়ার আহ্বান জানিয়ে গণসংযোগের সমাপ্তি করেন শহর যুবদলের সভাপতি আহসান হাবিব মমি।

Check Also

ইনশাল্লাহ তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন জেলা বিএনপির সভাপতি বাদশা

বগুড়া সংবাদ : বগুড়ার মানুষ এবার প্রমাণ করে দেখাবে, বগুড়ার মাটি শুধু বিএনপির ঘাটি নয়, …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *