সর্বশেষ সংবাদ ::

ন্যাশনাল ক্রিকেট চ্যাম্পিয়নশীপে আঞ্চলিক চ্যাম্পিয়ন হয়ে টায়ার-১ এ উন্নীত বগুড়া

বগুড়া সংবাদ :বাংলাদেশ ক্রিকেট বোর্ড আয়োজিত ৪৩তম ন্যাশনাল ক্রিকেট চ্যাম্পিয়নশীপে টানা তিন ম্যাচ জিতে আঞ্চলিক চ্যাম্পিয়ন হয়ে টায়ার-১ এ উন্নীত হয়েছে বগুড়া জেলা দল। শুক্রবার মাদারীপুর আসমত আলী ক্রিকেট স্টেডিয়ামে শক্তিশালী বাগেরহাট জেলা দলকে এক উইকেটে হারিয়ে এই গৌরব অর্জন করে। টসে জিতে বাগেরহাট জেলা ক্রিকেট দল প্রথমে ব্যাট করে ৪৬ দশকি ৪ ওভারে সবকয়টি উইকেট হারিয়ে ১৬৬ রান করে। দলের হয়ে মোস্তফা আকন ৩৪ এবং নুরুল হাসান ২৮ রান করেন। বগুড়া জেলা দলের মিথুন ৩টি, আবির ও এমরান ২টি করে এবং সাইদুল, মারুফ ও আল-আমিন ১টি করে উইকেট শিকার করেন। ১৬৭ রানের জয়ের টার্গেটে ব্যাট করতে নেমে বগুড়া জেলা দল ৪ ওভার ৩ বল বাকি থাকতে ৯ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে। দলের পক্ষে সর্বোচ্চ ৩৬ রান করেন রবিউস সানি। এছাড়া আহাত ২৩, জুবেরি ২২, মারুফ ও পাপ্পু ২১ রান করেন। বাগেরহাট দলের নুরুল হাসান ৩টি, মাহমুদুল, শাহিন ও মোস্তফা ২টি করে উইকেট লাভ করেন। বগুড়া জেলা দলের মিথুন প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হন। এই জয়ের ফলে টানা তিন ম্যাচ জিতে বগুড়া জেলা দল মাদারিপুর ভেন্যু চ্যাম্পিয়ন হয়ে বিসিবির টায়ার-১ এ উন্নীত হলো। বগুড়া জেলা দলের বিজয়ে জেলা ক্রীড়া সংস্থার আহŸায়ক ও বগুড়া জেলা প্রশাসক হোসনা আফরোজা ক্রিকেট দলকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন।

 

Check Also

বিহঙ্গ আবৃত্তি পরিষদের একুশের আয়োজন “বর্ণ সুধা” অনুষ্ঠিত

বগুড়া সংবাদ : মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বগুড়ায় বিহঙ্গ আবৃত্তি পরিষদের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *