

বগুড়া সংবাদ : পবিত্র হজ পালনকারী হাজীদের সম্মাননা এবং দেশ, জাতি, সমগ্র মুসলিম উম্মাহ ও বিশ্ব মানবতার শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বগুড়ায় ড্রীম হজ্ব গ্রুপের উদ্যোগে হাজী সমাবেশ ও দোয়া মাহফিল-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১১ জুলাই) সকালে বগুড়ার টিএমএসএস কমিউনিটি সেন্টারে ড্রীম হজ্ব গ্রুপ ও এম.এস ট্রাভেলস্ অ্যান্ড ট্যুরস্ (হজ লাইসেন্স নং-০৯২৪, উমরাহ লাইসেন্স নং-৩৫৮)-এর উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গ্রীন প্রপার্টিজ লিমিটেডের চেয়ারম্যান আলহাজ মো. আজিজুল হক। স্বাগত বক্তব্য দেন ড্রীম হজ্ব গ্রুপের চেয়ারম্যান আলহাজ মো. সাইফুল ইসলাম।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া-৬ আসনের সংসদ সদস্য আলহাজ মো. রেজাউল করিম বাদশা। প্রধান আলোচক ছিলেন মুফাসসিরে কোরআন, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব ও দক্ষিণ মহাখালী জামে মসজিদের খতিব আল্লামা আব্দুল্লাহ আল আমিন।
বিশেষ আলোচক হিসেবে বক্তব্য দেন জোড়া নজমুল উলুম কামিল মাস্টার্স মাদ্রাসার সহকারী অধ্যাপক এবং দক্ষিণ বগুড়া গোরস্থান বাইতুল রহম জামে মসজিদের খতিব ও পেশ ইমাম আলহাজ মাওলানা মো. আব্দুস সালাম, আলহাজ মাওলানা মো. নুরুল আমিন জিহাদী,
ড্রিম হজ গ্রুপ এন্ড ওমরা সার্ভিসের কাহালু শাখার প্রধান উপদেষ্টা ও পরিচালক মোঃ শাহ আলম মাস্টার, গোবিন্দগঞ্জ গাইবান্ধার প্রতিনিধি আলহাজ্ব মোঃ আজমল হোসাইন, বীরগ্রাম আল হুদা দাখিল মাদ্রাসার সুপার আলহাজ মাওলানা মো. কুরবান আলী এবং বিশিষ্ট সাংবাদিক, কলামিস্ট, শিক্ষক ও গবেষক মো. মেজবাউল আলম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নন্দীগ্রাম গছাইল দাখিল মাদ্রাসার সহ-সুপার আলহাজ মাওলানা মো. মোশাররফ হোসাইন।
বক্তারা হজ ও ওমরাহ পালনে শরিয়াহসম্মত প্রস্তুতি, ইবাদতের গুরুত্ব এবং সেবার মানোন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে দেশ, জাতি, মুসলিম উম্মাহ ও বিশ্ব মানবতার শান্তি, ঐক্য, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করেন।
অনুষ্ঠান শেষে দেশ, জাতি, মুসলিম উম্মাহ ও বিশ্ব মানবতার শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।
বক্তারা জানান, দীর্ঘ ২৮ বছরের অভিজ্ঞতায় ড্রীম হজ্ব গ্রুপ সততা, বিশ্বস্ততা ও আন্তরিকতার সঙ্গে হজ ও ওমরাহযাত্রীদের নিরলস সেবা দিয়ে আসছে। পবিত্র হজ ও ওমরাহর প্রতিটি কার্যক্রম সুষ্ঠু, সহজ, নিরাপদ ও শরিয়াহসম্মতভাবে সম্পন্ন করার লক্ষ্যে অভিজ্ঞ আলেম ও দক্ষ ব্যবস্থাপনা দলের তত্ত্বাবধানে বিশেষ হজ ও ওমরাহ প্যাকেজ পরিচালনা করা হয়। এছাড়া হজ-পূর্ব প্রশিক্ষণ, ভিসা প্রসেসিং, বিমান টিকিট, মানসম্মত আবাসন, মক্কা-মদিনায় যাতায়াতসহ প্রয়োজনীয় সব ধরনের সেবা সর্বোচ্চ যত্ন ও পেশাদারিত্বের সঙ্গে নিশ্চিত করে আসছে প্রতিষ্ঠানটি।
Bogra Sangbad সত্য সন্ধানে আমরা