সর্বশেষ সংবাদ ::

বগুড়ার রাজাপুরে সড়কে নির্মানের ১০ দিনের মাথায় উঠে যাচ্ছে পিচ

বগুড়া সংবাদ : বগুড়ার রাজাপুরে সড়কে নির্মানের ১০ দিনের মাথায় উঠে যাচ্ছে পিচ। কাজ শেষ হতেই উঠে যাচ্ছে পিচ সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগে শুক্রবার বিক্ষোভ করেছে এলাকাবাসী।
বগুড়া সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে ৬.৮ কিলোমিটার সড়ক নির্মাণকাজে ব্যাপক অনিয়মের অভিযোগ তুলেছেন স্থানীয় বাসিন্দারা। তাদের দাবি, কাজ শেষ হওয়ার অল্প সময়ের মধ্যেই সড়কের পিচ উঠে যেতে শুরু করেছে, যা পুরোটাই নিম্নমানের নির্মাণ কাজ।
স্থানীয়দের অভিযোগ, নির্মাণকাজ শুরুর সময় থেকেই তারা সম্ভাব্য অনিয়মের বিষয়টি তুলে ধরলেও কেউ কোন কর্ণপাত করেনি। প্রয়োজনীয় পরিমাণ বিটুমিন ব্যবহার না করেই সড়কের কার্পেটিং সম্পন্ন করা হয়েছে। তবে এই অভিযোগের বিষয়ে বগুড়া সদর উপজেলা প্রকৌশলী মোবারক হোসেন জানান, ঘটনাস্থল পরিদর্শন করে সত্যতা পাওয়া গেছে। পুনরায় সড়কটি নির্মাণ করা হবে। ঠিকাদার জাহিদুল ইসলাম হেলাল জানান, বৈরী আবহাওয়ার কারনে বিটুমিন না জমায় নির্মাণ কাজ সঠিক হয়নি। আবহাওয়া ভাল হলে দ্রুত পুনরায় নির্মাণ কাজ করা হবে। রাজাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক রেজা জানান, পুনরায় সড়ক নির্মানের জন্য জনগণ শুক্রবার বিক্ষোভ করেছে। তিনি জনগণের দাবির প্রতি সমর্থন জানান এবং বলেন উপজেলা নির্বাহী অফিসারকে বিষয়টি অবহিত করা হয়েছে। তিনি পুনরায় মানসম্মতভাবে সড়ক নির্মাণ করার নির্দেশ দিয়েছেন।

Check Also

বগুড়ায় সাবেক ইউপি সদস্য সাইফুল হত্যা মামলায় হুকুমদাতার ভূমিকা তদন্তের দাবিতে সংবাদ সম্মেলন

বগুড়া সংবাদ ::বগুড়ার নুনগোলা ইউনিয়ন পরিষদের সদস্য মো. সাইফুল ইসলাম হত্যাকাণ্ডের ঘটনায় মো. জনির হুকুমদাতা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *