সর্বশেষ সংবাদ ::

দুপচাঁচিয়ায় ইসলামিয়া হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের দ্বিতীয় ভবনের উদ্বোধন

বগুড়া সংবাদ : বগুড়ার দুপচাঁচিয়ায় ইসলামিয়া হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের দ্বিতীয় ভবনের উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে শনিবার (১১ জুলাই) দুপুরে হাসপাতাল প্রাঙ্গণে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক ও সাবেক ইউপি চেয়ারম্যান নূর মোহাম্মদ আবু তাহেরের সভাপতিত্বে এবং উপ-পরিচালক জিয়াউল হক খান লিটনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা আব্দুল হক সরকার।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ) বগুড়া শাখার সভাপতি সহকারী অধ্যাপক ডা. লিয়াকত আলী। আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মতিউর রহমান, দুপচাঁচিয়া প্রেসক্লাবের সভাপতি গোলাম ফারুক এবং উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবু কালাম আজাদ।
আলোচনা সভা শেষে অতিথিরা ফিতা কেটে ইসলামিয়া হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের দ্বিতীয় ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময় হাসপাতালের শেয়ারহোল্ডার, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি অধ্যক্ষ মাওলানা আব্দুল হক সরকার বলেন, “মানুষের পাঁচটি মৌলিক চাহিদার মধ্যে চিকিৎসাসেবা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। একজন মানুষ অসুস্থ হলে সুস্থতার প্রকৃত মূল্য এবং চিকিৎসাসেবার গুরুত্ব উপলব্ধি করতে পারেন। তাই সবার জন্য মানসম্মত, সাশ্রয়ী ও মানবিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে। এই হাসপাতাল এলাকার মানুষের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
সভাপতির বক্তব্যে হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক নূর মোহাম্মদ আবু তাহের বলেন, “পশ্চিম বগুড়ার মানুষের দোরগোড়ায় মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ইসলামিয়া হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার আন্তরিকতার সঙ্গে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও আধুনিক চিকিৎসাসেবা নিশ্চিত করে সাধারণ মানুষের আস্থা অর্জন ও সেবাদানে প্রতিষ্ঠানটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।”

Check Also

বগুড়ায় সাবেক ইউপি সদস্য সাইফুল হত্যা মামলায় হুকুমদাতার ভূমিকা তদন্তের দাবিতে সংবাদ সম্মেলন

বগুড়া সংবাদ ::বগুড়ার নুনগোলা ইউনিয়ন পরিষদের সদস্য মো. সাইফুল ইসলাম হত্যাকাণ্ডের ঘটনায় মো. জনির হুকুমদাতা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *