সর্বশেষ সংবাদ ::

বগুড়া জেলা জাতীয়তাবাদী অটোরিকশা-ভ্যান শ্রমিক দল চারমাথা কেন্দ্রীয় বাস টার্মিনাল বন্দর কমিটির নেতৃবৃন্দকে জেলা কমিটির ফুলেল শুভেচ্ছা

বগুড়া সংবাদ : বগুড়া জেলা জাতীয়তাবাদী অটোরিকশা-ভ্যান শ্রমিক দল চারমাথা কেন্দ্রীয় বাস টার্মিনাল আঞ্চলিক উপকমিটির নবনির্বাচিত নেতৃবৃন্দকে জেলা কমিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে জেলা কমিটির নেতৃবৃন্দ নবগঠিত আঞ্চলিক উপকমিটির কাছে আনুষ্ঠানিকভাবে কমিটির দায়িত্ব হস্তান্তর করেন এবং সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা কমিটির সাধারণ সম্পাদক বিএম বকুল মোল্লা, সাংগঠনিক সম্পাদক আল আমিন বেপারী, সহ-সাধারণ সম্পাদক রুস্তম। এছাড়াও উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী হোটেল-রেস্তোরাঁ শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. সাদেক আলী এবং বগুড়া জেলা শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক আহসান সাব্বির সোহাগ।

চারমাথা কেন্দ্রীয় বাস টার্মিনাল আঞ্চলিক উপকমিটির পক্ষ থেকে উপস্থিত ছিলেন সভাপতি মো. আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক মো. জাহিদুল, সহ-সভাপতি মো. সজল মিয়া এবং সাংগঠনিক সম্পাদক মো. রাজ্জাক।

Check Also

বগুড়ায় সাবেক ইউপি সদস্য সাইফুল হত্যা মামলায় হুকুমদাতার ভূমিকা তদন্তের দাবিতে সংবাদ সম্মেলন

বগুড়া সংবাদ ::বগুড়ার নুনগোলা ইউনিয়ন পরিষদের সদস্য মো. সাইফুল ইসলাম হত্যাকাণ্ডের ঘটনায় মো. জনির হুকুমদাতা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *