সর্বশেষ সংবাদ ::

বগুড়ায় মাজলিসুল মুফাসসিরীন সম্মেলন অনুষ্ঠিত কুরআন হাদিসের সঠিক ব্যাখ্যা জেনে বুঝে জনগণের মাঝে পৌঁছে দিন: সোহেল

বগুড়া সংবাদ : শনিবার দুপুরে বগুড়ার একটি মোটেলে বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীন বগুড়া মহানগরীর উদ্যোগে আয়োজিত মুফাসসির সম্মেলন বিদায়ী সভাপতি মাওলানা আব্দুল হালিম বেগের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়| মাওলানা আব্দুস সালাম যুক্তিবাদীর সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য, বগুড়া মহানগর আমীর ও সংগঠনের প্রধান উপদেস্টা অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল| সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীনের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি মাওলানা রুহুল আমীন, মুফাচ্ছিরে কুরআন ক্বারী আব্দুল্লাহ আল আমীন, মুফতি মাওলানা বজলুর রশিদ মিয়া, মাওলানা হেদাইতুল ইসলাম সিরাজী, মাওলানা রুহুল আমীন যুক্তিবাদী, ক্বারী মাওলানা আব্দুল মজিদ| আরো বক্তব্য রাখেন মাওলানা গোলাম রাব্বানী যুক্তিবাদী, ড. মাওলানা আব্দুল বারী রশিদী, মাওলানা আশরাফ বিন মুবারক আলী সিদ্দিকী, এইচ এম মেহেদী হাসান সিদ্দিকী, মাওলানা আজাহার আলী, মুফতি মাকসুদ আল আজমী, মাওলানা হায়দার আলী, পীরজাদা আমজাদ হোসাইন রাশেদী, মাওলানা আহসান হাবীব শাকিল, মাওলানা নুরুল ইসলাম সিরাজি, মুফতি মিনহাজুল ইসলাম মাহমুদি, প্রভাষক মাওলানা নুর আলম, মুফতি মাওলানা ওসমান গনি, মাওলানা আবু হানিফ রানা, মাওলানা নাছরুল্লাহ প্রমুখ| সম্মেলনে প্রধান অতিথি বলেন, কুরআন হাদিসের সঠিক ব্যাখ্যা জেনে বুঝে সাধারণ জনগণের মাঝে পৌঁছে দিতে হবে| দ্বীন প্রচারের পাশাপাশি জীবনের সকল ক্ষেত্রে তা আমলে পরিণত করতে হবে| এভাবেই মানবতার কল্যাণ সাধনের মাধ্যমে আল্লাহর সন্তষ্ঠি অর্জন করতে হবে| সম্মেলনে বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীনের বগুড়া মহানগর কমিটিতে মাওলানা আব্দুস সালাম যুক্তিবাদী কে সভাপতি ও মাওলানা আব্দুল কাদের বাস্তববাদী কে সাধারন সম্পাদক ও অধ্যাপক মাওলানা আবুল কালাম আজাদ কে সাংগঠনিক করে নতুন কমিটি ঘোষণা করা হয়|

Check Also

কাহালুতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন

বগুড়া সংবাদ : ‘নিজ পরিবেশ পরিচ্ছন্ন রাখি, ডেঙ্গুমুক্ত বাংলাদেশ গড়ি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ার কাহালুতে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *