সর্বশেষ সংবাদ ::

বগুড়া সংবাদ : ‎বগুড়ার গাবতলীতে ওলামাদলের ‎দ্বি- বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত ‎ জাহাঙ্গীর আলম লাকী গাবতলী (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার গাবতলী উপজেলায় জাতীয়তাবাদী ওলামা দল ও পৌর ওলামা দলের কমিটি গঠন উপলক্ষে দ্বি-বার্ষিক সম্মেলন ও কর্মী সমাবেশ গতকাল শনিবার গাবতলী পাইলট স্কুল হলরুমে অনুষ্ঠিত হয়েছে। জেলা ওলামা দলের আহ্বায়ক হাফেজ মোহাম্মদ জাকারিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাখেন বগুড়া -৭আসনের সংসদ সদস্য মোরশেদ মিল্টন। উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন, জেলা ওলামাদলের সদস্য সচিব কাজী একরামুল হক, বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও গাবতলী উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এনামুল হক নতুন, উপজেলা বিএনপির সহ-সভাপতি ও কাগুইল ইউনিয়ন বিএনপি’র সভাপতি প্রভাষক আশরাফ হোসেন, শাজাহানপুর উপজেলা ওলামা দলের আহ্বায়ক জাহিদুল ইসলাম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মমিনুল ইসলাম মমিন, শাহাদাত হোসেন খান সাগর, উপজেলা বিএনপির প্রচার ও প্রকাশনা সম্পাদক এম আর ইসলাম রিপন, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হারুনুর রশিদ হারুন, উপজেলা যুবদলের সিনিয়র আহবায়ক রুহুল হাসান রুহীন, জেলা ওলামা দলের যুগ্ম সম্পাদক মাওলানা সাব্বির আহম্মেদ ওসমানী, মাহবুবর, হাফজ মাওলানা জাহেদুর রহমান জাহিদ, এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি ও নেপালতলি ইউনিয়ন বিএনপির সভাপতি জুলফিকার হায়দার গামা, নারুয়ামালা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ফজলে রাব্বি মন্ডল ফিরোজ, উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি নাজমুল হাসান ডেটল, সাধারণ সম্পাদক এস এম রাঙ্গা, সাংগঠনিক সম্পাদক মুস্তাফিজার রহমান মোস্তাসহ বিএনপির সহযোগী সংগঠনের বিভিন্ন প্রর্যায়ের নেতৃবৃন্দ। শেষে প্রধান অতিথির উপস্থিতিতে অনুষ্ঠানের সভাপতি মাওলানা জাকারিয়া উপজেলা ওলামা দলের নূর আলম সভাপতি আবু বক্কর সিদ্দিককে সাধারণ সম্পাদক এবং পৌর ওলামা দলের আলমগীর হোসেন আলম সভাপতি, মাওলানা আবু সুফিয়ান ইব্রাহীমকে সাধারণ সম্পাদক করে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। ‎অনুষ্ঠানের পূর্বে প্রধান অতিথি বর্তমান সরকারের প্রধান মন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে গাবতলী পাইলট স্কুল মাঠে বৃক্ষরোপণ শেষে শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন জাতের গাছের চারা বিতরণ করেন। ‎ ‎

বগুড়া সংবাদ (জাহাঙ্গীর আলম লাকী গাবতলী বগুড়া):  বগুড়ার গাবতলী উপজেলায় জাতীয়তাবাদী ওলামা দল ও পৌর ওলামা দলের কমিটি গঠন উপলক্ষে দ্বি-বার্ষিক সম্মেলন ও কর্মী সমাবেশ গতকাল শনিবার গাবতলী পাইলট স্কুল হলরুমে অনুষ্ঠিত হয়েছে। জেলা ওলামা দলের আহ্বায়ক হাফেজ মোহাম্মদ জাকারিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাখেন বগুড়া -৭আসনের সংসদ সদস্য মোরশেদ মিল্টন। উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন, জেলা ওলামাদলের সদস্য সচিব কাজী একরামুল হক, বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও গাবতলী উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এনামুল হক নতুন, উপজেলা বিএনপির সহ-সভাপতি ও কাগুইল ইউনিয়ন বিএনপি’র সভাপতি প্রভাষক আশরাফ হোসেন, শাজাহানপুর উপজেলা ওলামা দলের আহ্বায়ক জাহিদুল ইসলাম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মমিনুল ইসলাম মমিন, শাহাদাত হোসেন খান সাগর, উপজেলা বিএনপির প্রচার ও প্রকাশনা সম্পাদক এম আর ইসলাম রিপন, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হারুনুর রশিদ হারুন, উপজেলা যুবদলের সিনিয়র আহবায়ক রুহুল হাসান রুহীন, জেলা ওলামা দলের যুগ্ম সম্পাদক মাওলানা সাব্বির আহম্মেদ ওসমানী, মাহবুবর, হাফজ মাওলানা জাহেদুর রহমান জাহিদ, এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি ও নেপালতলি ইউনিয়ন বিএনপির সভাপতি জুলফিকার হায়দার গামা, নারুয়ামালা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ফজলে রাব্বি মন্ডল ফিরোজ, উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি নাজমুল হাসান ডেটল, সাধারণ সম্পাদক এস এম রাঙ্গা, সাংগঠনিক সম্পাদক মুস্তাফিজার রহমান মোস্তাসহ বিএনপির সহযোগী সংগঠনের বিভিন্ন প্রর্যায়ের নেতৃবৃন্দ। শেষে প্রধান অতিথির উপস্থিতিতে অনুষ্ঠানের সভাপতি মাওলানা জাকারিয়া উপজেলা ওলামা দলের নূর আলম সভাপতি আবু বক্কর সিদ্দিককে সাধারণ সম্পাদক এবং পৌর ওলামা দলের আলমগীর হোসেন আলম সভাপতি, মাওলানা আবু সুফিয়ান ইব্রাহীমকে সাধারণ সম্পাদক করে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।
‎অনুষ্ঠানের পূর্বে প্রধান অতিথি বর্তমান সরকারের প্রধান মন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে গাবতলী পাইলট স্কুল মাঠে বৃক্ষরোপণ শেষে শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন জাতের গাছের চারা বিতরণ করেন।

Check Also

বগুড়ায় ড্রীম হজ্ব গ্রুপের হাজী সমাবেশ ও দোয়া মাহফিল-২০২৬ অনুষ্ঠিত

বগুড়া সংবাদ : পবিত্র হজ পালনকারী হাজীদের সম্মাননা এবং দেশ, জাতি, সমগ্র মুসলিম উম্মাহ ও …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *