সর্বশেষ সংবাদ ::

শেরপুরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল চালক নিহত

শেরপুর (বগুড়া): বগুড়ার শেরপুরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে জাহাঙ্গীর আলম (৪৭) নামে এক মোটরসাইকেল চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার দুপুরে উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কের হাওয়াখানা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, জাহাঙ্গীর আলম শেরপুর শহর থেকে কাজ শেষে বাড়ি ফিরছিলেন । পথে একটি দ্রুতগতির ট্রাক তাকে চাপা দিলে তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার পর দুর্ঘটনাকবলিত ট্রাকটি আটক করা হলেও চালক পালিয়ে গেছে বলে জানা গেছে। শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ রইছ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ট্রাকটি পুলিশ হেফাজতে রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।

Check Also

শেরপুরে বাসের ধাক্কায় ১ সাইকেল আরোহী নিহত

বগুড়ার শেরপুরে ঢাকা-বগুড়া মহাসড়কের মির্জাপুর নামক স্থানে একটি দ্রতগতির বাসের ধাক্কায় আলহাজ (২৩) নামে এক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *