সর্বশেষ সংবাদ ::

কাহালুতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন উপলক্ষে প্রশাসনের আলোচনা সভা অনুষ্ঠিত

বগুড়া সংবাদ :  শনিবার বেলা ১১টায় বগুড়ার কাহালু উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন কাহালু উপজেলা নির্বাহি অফিসার মোছা. মলিহা খানম।
উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন কাহালু উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাজীব কুমার বিশ্বাস, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ ইনাম আহমেদ,, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ আব্দুল মালেক, কাহালু থানা অফিসার্স ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম,
কাহালু উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি সাবেক মেয়র আলহাজ্ব আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন আজাদ, সাংগঠনিক সম্পাদক আব্দুল মোমিন,, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক মাহবুব হাসান, কাহালু মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম এ মতিন, জুলাইযোদ্ধা আবুল বাশার প্রমুখ।
উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, বীরমুক্তিযোদ্ধাবৃন্দ,জনপ্রতিনিধিবৃন্দ, সাংবাদিকবৃন্দ ও জুলাইযুদ্ধাবৃন্দ।
আলোচনা সভা শেষে কাহালু উপজেলা শিল্পকলা একাডেমী শিল্পীদের পরিবেশনায় দেশাত্মবোধক গান অনুষ্ঠিত হয়।

Check Also

বিশ্ব বিজ্ঞান একাডেমির আজীবন ফেলোশিপ নির্বাচিত হলেন ধুনটের কৃতি সন্তান বিজ্ঞানী ডঃ আব্দুল লতিফ

বগুড়া সংবাদ  : বিশ্ব বিজ্ঞান একাডেমির আজীবন ফেলোশিপ নির্বাচিত হয়েছেন বগুড়ার ধুনট উপজেলার কৃতি সন্তান …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *