সর্বশেষ সংবাদ ::

দুপচাঁচিয়ায় ৬ দফা দাবিতে ফারিয়ার মানববন্ধন ও র‍্যালি

বগুড়া সংবাদ: দুপচাঁচিয়ায় সরকারি চাকরিজীবীদের মতো বেতন স্কেল নির্ধারণসহ ৬ দফা দাবিতে মানববন্ধন ও র‍্যালি করেছে ফার্মাসিউটিক্যাল রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশন (ফারিয়া)। রবিবার (১০ মে) সকাল সাড়ে ১০টায় দুপচাঁচিয়া সিও অফিস বাসস্ট্যান্ড এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন দুপচাঁচিয়া উপজেলা ফারিয়া সমিতির সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি কেএম আবু সাঈদ সুমন, সাধারণ সম্পাদক মজবা আহম্মদ, যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ রানা, প্রচার সম্পাদক জনি মিয়া, সদস্য মোহাম্মদ কাউসার হাসান, সুব্রত বসাক, এমদাদুল হক, মুক্তার হাসান, পারভেজ, নাসিম ও আসাদুল ইসলাম।

এসময় উপজেলার বিভিন্ন ফার্মাসিউটিক্যাল কোম্পানির বিক্রয় প্রতিনিধি ও এরিয়া ম্যানেজাররা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, বর্তমান দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে ওষুধ প্রতিনিধিদের জীবনযাত্রার মান ধরে রাখা কঠিন হয়ে পড়েছে। রোদ-বৃষ্টি উপেক্ষা করে মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিলেও তারা নানা ধরনের অবহেলার শিকার হচ্ছেন। তাই সরকারি চাকরিজীবীদের ন্যায় বেতন কাঠামো নির্ধারণ, চাকরির নিরাপত্তাসহ ৬ দফা দাবি দ্রুত বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তারা।

মানববন্ধন শেষে একটি র‍্যালি সিও অফিস বাসস্ট্যান্ড থেকে বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে গিয়ে শেষ হয়।

Check Also

অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে উপ-পরিদর্শক (এএসআই) আনিস আলীকে পুলিশ লাইনে প্রত্যাহার

বগুড়া সংবাদ  : বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে প্রবাসীর স্ত্রীর সঙ্গে এক পুলিশ সদস্যের অনৈতিক কর্মকাণ্ডের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *