

বগুড়া সংবাদ : বগুড়ার কাহালুতে অবৈধ ভাবে মাটি কাটার সময় ভ্রাম্যমাণ আদালতে জেল-জরিমানা ও মামলা অব্যাহত থাকলেও থামছে না অবৈধ ভাবে মাটি কাটার মহাৎসব। প্রশাসনের উর্দ্ধতন কর্তৃপক্ষ বিষয়টির প্রতি নজর দিবেন কি?।
বগুড়ার কাহালু থানা পুলিশ গত শনিবার গভীর রাতে বগুড়া-নওগাঁ মহাসড়কের বীরকেদার জোগারপাড়া পেপার মিল এলাকা হতে ঢাকা মেট্টো ড ১১-৩২৮৮ ও ঢাকা মেট্টো,ড, ১১-৪৯৬৯ দু’টি অবৈধ মাটি ভর্তি ট্রাক সহ এলাকার মাটি ব্যবসায়ী বীরকেদার পূর্বপাড়ার মৃত আব্দুস সামাদেও পুত্র সাইফুল ইসলাম (৫০), ট্রাক চালক কাশিমালা গ্রামের সেকেন্দার আলীর পুত্র শহিন (৩০) ও দুপচঁচিয়া উপজেলার পূর্ব বড়াই গ্রামের ময়েজ সরকারের পুত্র শাহাদৎ সরকার (৩৬)কে গ্রেফতার করে।
এ ব্যাপারে বীরকেদার ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা সাইফুজ্জামান বাদী হয়ে শনিবার বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫(১) ধারায় থানায় গ্রেফতাকৃতদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন।
কাহালু থানা অফিসার ইনর্চাজ (ওসি) মো. শফিকুল ইসলাম জানান, ভূমি অফিসের পক্ষ থেকে মামলা দায়ের করা হলে তাদেরকে কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।
Bogra Sangbad সত্য সন্ধানে আমরা