সর্বশেষ সংবাদ ::

বগুড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা অনুষ্ঠিত

বগুড়া সংবাদ  : জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বগুড়ায় আলোচনা সভা করেছে জেলা ছাত্রদল। রোববার (৮ নভেম্বর) বিকেলে বগুড়া জেলা পরিষদ অডিটোরিয়ামে জেলা ছাত্রদলের উদ্যোগে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন।
প্রধান অতিথির বক্তব্যে এম আর ইসলাম স্বাধীন বলেন, জাতীয় বিপøব ও সংহতি দিবস বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি দিন। এ দিবসের ঐতিহাসিক গুরুত্ব ও চেতনা নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে। গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় ছাত্রসমাজকে সচেতন, ঐক্যবদ্ধ ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। দেশের ভবিষ্যৎ নেতৃত্ব গঠনে ছাত্রদলকে ইতিবাচক ও গঠনমূলক ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শহীদ উন নবী সালাম, কেএম খায়রুল বাসার, জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম।সভায় বক্তারা জাতীয় বিপøব ও সংহতি দিবসের ঐতিহাসিক প্রেক্ষাপট, তাৎপর্য এবং দেশের গণতান্ত্রিক আন্দোলনে ছাত্রসমাজের ভূমিকা নিয়ে আলোচনা করেন। এছাড়াও আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা ছাত্রদল, শহর ছাত্রদল, সরকারি আযিযুল হক কলেজ, ছাত্রদল,শাহ্ সুলতান কলেজ সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Check Also

কাহালুতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন উপলক্ষে প্রশাসনের আলোচনা সভা অনুষ্ঠিত

বগুড়া সংবাদ :  শনিবার বেলা ১১টায় বগুড়ার কাহালু উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে ৭ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *