সর্বশেষ সংবাদ ::

বিশ্ব বিজ্ঞান একাডেমির আজীবন ফেলোশিপ নির্বাচিত হলেন ধুনটের কৃতি সন্তান বিজ্ঞানী ডঃ আব্দুল লতিফ

বগুড়া সংবাদ  : বিশ্ব বিজ্ঞান একাডেমির আজীবন ফেলোশিপ নির্বাচিত হয়েছেন বগুড়ার ধুনট উপজেলার কৃতি সন্তান বিজ্ঞানী ডঃ আব্দুল লতিফ। উন্নয়নশীল বিশ্বের বিজ্ঞান চর্চা ও গবেষণার সর্বোচ্চ বৈশ্বিক সংস্থার ‘দ্য ওয়ার্ল্ড একাডেমি অব সায়েন্সেস’ এর বার্ষিক সাধারণ সভায় স¤প্রতি তাকে এই সম্মানে ভূষিত করা হয়।

এছাড়া চলতি বছর বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে সর্বমোট ৮৭ জন বিজ্ঞানীকে আজীবন ‘টিডবিøউএএস ফেলো’ হিসেবে নির্বাচিত করা হয়েছে। তন্মধ্যে বাংলাদেশের ৭ জন গবেষকের আজীবন ফেলোশিপ অর্জন দেশের বিজ্ঞান শিক্ষা, প্রযুক্তিগত সক্ষমতা, মৌলিক নীতি নির্ধারণ এবং আন্তর্জাতিক গবেষণা সহযোগিতার ক্ষেত্রে এক নতুন মাইলফলক স্থাপন করেছে।

দেশের ৭ জন গবেষক ও বিজ্ঞানীর মধ্যে ডঃ আব্দুল লতিফ অন্যতম। তিনি বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের প্রাক্তন পরিচালক ও সুপ্রিম সীড কোম্পানী লিমিটেড এর রাইস রিসার্চ সেন্টারের পরিচালক পদে রয়েছেন। তার জন্মভিটা বগুড়া জেলার ধুনট উপজেলার চৌকিবাড়ী গ্রামে।

Check Also

কাহালুতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন উপলক্ষে প্রশাসনের আলোচনা সভা অনুষ্ঠিত

বগুড়া সংবাদ :  শনিবার বেলা ১১টায় বগুড়ার কাহালু উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে ৭ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *