
রাস্তার পাশের ইলেকট্রনিক সামগ্রী বিক্রেতা জানান, এক মাসের বেশি সময় ধরে রাস্তার কাজ বন্ধ রেখেছে ঠিকাদার প্রতিষ্ঠান। রাস্তার পাশের ড্রেনের রডগুলো খোলা থাকায় অহরহ দুর্ঘটনা ঘটছে। এছাড়াও রাস্তার মধ্যে বড় বড় গর্ত থাকায় অটোরিকশা ও মোটরসাইকেল উল্টে আহত হচ্ছেন অনেকেই। আর রাস্তার দু’পাশে ব্যবসা প্রতিষ্ঠানের ব্যবসায়ীরা পড়েছেন চরম বেকায়দায়। পণ্যসামগ্রীও বিক্রি করতে পারছেন না ব্যবসায়ীরা। এতে ব্যবসায়ীদের আর্থিক ক্ষতি হচ্ছে বলেও জানান তারা।
পৌরশহরে ব্যাটারি চালিত অটো রিকশা চালক আজমত আলী জানান, আমি শহরের মধ্যেই অটো রিক্সায় যাত্রী বহন করে থাকি, এক মাসের বেশি সময় ধরে শহরের মুল রাস্তাটি এভাবে খনন করে রাখায় এখন আর যাত্রী নিয়ে আসা যাওয়া করতে পারিনা। এ ছাড়াও মুল রাস্তাটি প্রায় বন্ধ থাকায় যাত্রীদেরকে নিয়ে অনেক দুর ঘুরিয়ে গন্তেব্যে পৌছে দিতে হয়, ফলে আয় রোজগাড় কমে যাওয়ায় খুবই কষ্টে আছি। রাস্তার কাজ কবে শেষ হবে তা কেউ জানে না। দ্রুত রাস্তার কাজ শেষ করার দাবি জানাচ্ছি। ঠিকাদারি প্রতিষ্ঠান এম এ ইঞ্জিনিয়ার এন্ড মিজানুর আলম জেভি নামক প্রতিষ্ঠানের মোবাইলে যোগাযোগ করা হলেও ফোন রিসিভ না করায় বক্তব্য পাওয়া সম্ভব হয়নি। এ বিষয়ে শেরপুর পৌরসভার নির্বাহী প্রকৌশলী শফিকুল ইসলাম শামিম জানান, ঠিকাদারকে রাস্তার কাজ দ্রুত সম্পন্ন করার জন্য ইতিমধ্যেই ৩টি পত্রের মাধ্যমে তাগাদা দেয়া হয়েছে কিন্ত তাদের পক্ষ থেকে তেমন কোন সাড়া না মেলায় চুড়ান্ত নোটিশ দেয়া হয়েছে। এছাড়া বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকেও জানানো হয়েছে। পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার মো: সাইদুজ্জামান হিমু জানান, জনগণের দুর্ভোগ লাগবে ও জনস্বার্থে জরুরি ভিত্তিতে কাজ শুরুর জন্য চিঠি দেওয়া হয়েছে।
Bogra Sangbad সত্য সন্ধানে আমরা