সর্বশেষ সংবাদ ::

এদেশকে আমরা সিঙ্গাপুর বানাতে চায় না, আমরা এদেশের মানুষকে সুখে রাখতে চাই,,, প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি 

বগুড়া সংবাদ :রশিদুর রহমান রানা, শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি: মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বগুড়ার শিবগঞ্জে শ্রমিকদের সঙ্গে র‍্যালিতে অংশ নিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি।

শুক্রবার (০১ মে ২০২৬) সকাল ১১ টায় শিবগঞ্জ উপজেলা পরিষদ চত্বর থেকে বিভিন্ন শ্রমিক সংগঠনের আয়োজনে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় পরিষদ চত্বরে এসে সংক্ষিপ্ত আলোচনা সভায় মিলিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শ্রমিকদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন প্রতিমন্ত্রী।

 

আলোচনা সভায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি বলেন, বিএনপি সবসময় শ্রমিকবান্ধব রাজনীতিতে বিশ্বাস করে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠায় যে ভিত্তি তৈরি করেছিলেন, আজ তারই ধারাবাহিকতায় মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান শ্রমিকদের ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

 

প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার এদেশকে আমরা সিঙ্গাপুর বানাতে চায় না, আমরা এদেশের মানুষকে সুখে রাখতে চাই।

 

 

 

এ সময় উপস্থিত ছিলেল উপজেলা বিএনপির সভাপতি এস এম তাজুল ইসলাম, সাধারণ সম্পাদক এ্যাডঃ আব্দুল ওহাব, উপজেলা যুবদলের সভাপতি খালিদ হাসান আরমান, শিবগঞ্জ উপজেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল গোফফার, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, শিবগঞ্জ গৃহনির্মান পরিষদের সভাপতি আশরাফুল ইসলাম, সহ-সভাপতি আমিনুল ইসলাম, সাইফুল, সাধারণ সম্পাদক জামাল শেখ, যুগ্ন সাধারণ সম্পাদক আব্দুল হাকিম, মুক্তার, সাংগঠনিক সম্পাদক আজিজুল হকসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ, উপজেলা বিএনপির নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ

Check Also

গাবতলী উপজেলা প্রাথমিক বিদ্যালয় বালক বালিকা ফাইনাল ফুটবল খেলার পুরস্কার বিতরণ -এমপি মিলটন 

বগুড়া সংবাদ  (জাহাঙ্গীর আলম লাকি গাবতলী বগুড়া) : গতকাল রবিবার উপজেলা প্রশাসন ও প্রাথমিক শিক্ষা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *