সর্বশেষ সংবাদ ::

এসএসসি পরীক্ষায় দুপচাঁচিয়ায় বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ এবারও শীর্ষে

 

বগুড়া সংবাদ  : এসএসসি পরীক্ষার ফলাফলে বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় এবারও সাফল্যের শীর্ষে রয়েছে বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ। এ বছর প্রতিষ্ঠানটির ১৬০ জন পরীক্ষার্থী অংশ নিয়ে ১৫৮ জন উত্তীর্ণ হয়েছে। এর মধ্যে ৫৬ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। প্রতিষ্ঠানটির পাসের হার ৯৮ দশমিক ৭৫ শতাংশ।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, এ বছর দুপচাঁচিয়া উপজেলার চারটি কেন্দ্রের আওতায় ৩৩টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে মোট ১ হাজার ৫১২ জন পরীক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ৮৫৩ জন উত্তীর্ণ হয়েছে। জিপিএ-৫ পেয়েছে ১০৬ জন। উপজেলায় মোট পাসের হার ৫৬ দশমিক ৪১ শতাংশ।
উপজেলার অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের তুলনায় এবারও বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ ফলাফলে শ্রেষ্ঠত্ব ধরে রেখেছে। প্রতিষ্ঠানটির ১৬০ জন পরীক্ষার্থীর মধ্যে মাত্র দুজন অকৃতকার্য হয়েছে। ফলে পাসের হার দাঁড়িয়েছে ৯৮ দশমিক ৭৫ শতাংশে।
প্রতিষ্ঠানটির অধ্যক্ষ রঞ্জন কুমার পাল বলেন, দক্ষ পরিচালনা পর্ষদ, শিক্ষক ও অভিভাবকদের সঠিক দিকনির্দেশনা এবং শিক্ষার্থীদের কঠোর পরিশ্রমের ফলেই এ ধরনের ভালো ফলাফল অর্জন করা সম্ভব হয়েছে। ভালো ফলাফলের পাশাপাশি শিক্ষার্থীরা যেন ভবিষ্যতে ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে পারে, সে প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাকির হাসান বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজকে দুপচাঁচিয়া উপজেলার শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতির বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে, এসএসসি (ভোকেশনাল) বিভাগে ১২১ জন পরীক্ষার্থী অংশ নিয়ে ১০৪ জন উত্তীর্ণ হয়েছে। এ বিভাগে পাসের হার ৮৫ দশমিক ৯৫ শতাংশ।
অন্যদিকে, মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে দুপচাঁচিয়া উপজেলায় ৫৫৯ জন পরীক্ষার্থী অংশ নিয়ে ২০৯ জন উত্তীর্ণ হয়েছে। এ বিভাগে পাসের হার ৩৭ দশমিক ৩৮ শতাংশ।

Check Also

সোনাতলায় আন্তঃনগর বুড়িমারী এক্সপ্রেস ট্রেনের যাত্রাবিরতি উদ্বোধন

বগুড়া  সংবাদ: জনগণের দীর্ঘদিনের দাবির পর অবশেষে বগুড়ার সোনাতলা রেলস্টেশনে আন্তঃনগর বুড়িমারী এক্সপ্রেস ট্রেনের যাত্রাবিরতি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *