সর্বশেষ সংবাদ ::

গাবতলীতে ফ্যামিলি কার্ড নিয়োগ পরিক্ষার ফলাফল বাতিলের দাবীতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত

বগুড়া সংবাদ  ‎(জাহাঙ্গীর আলম লাকি গাবতলী বগুড়া) : বগুড়ার গাবতলীতে সমাজ সেবা অফিস কর্তৃক ফ্যামিলি কার্ড শুমারি, তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদে ব্যাপক অনিয়ম, দুর্নীতি ও স্বজনপ্রীতিসহ ছাত্রলীগদের স্থান দেওয়া এবং এই ফলাফল বাতিলের প্রতিবাদে গতকাল মঙ্গলবার উপজেলা পরিষদ চত্ত্বরে মানববন্ধন ও অবস্থান কর্মসূচী পালন করা হয়েছে । এতে বক্তব্য রাখেন সেলিম আহমেদ, মেহেদী হাসান, সুজন মিয়া, এ সময় উপস্থিত ছিলেন, নাদিম হোসেন, আরাফাত রহমান, মিলন মিয়া, রানা হোসেন, আলামিন প্রমুখ।
‎সমাবেশে বক্তারা বলেন ফ্যামিলি কার্ডের পরীক্ষার ফলাফল বাতিল করা না হলে আগামীতে সমাজসেবা অফিস ও উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিস ঘেরাও কর্মসূচির হুসিয়ারী দেন তারা।

Check Also

কাহালুতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন

বগুড়া সংবাদ : ‘নিজ পরিবেশ পরিচ্ছন্ন রাখি, ডেঙ্গুমুক্ত বাংলাদেশ গড়ি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ার কাহালুতে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *