সর্বশেষ সংবাদ ::

বগুড়ায় নিখোঁজের একদিন পর কলেজছাত্রের মরদেহ উদ্ধার

বগুড়া সংবাদ  : বগুড়ায় করতোয়া নদীতে গোসলে নেমে নিখোঁজ হওয়ার একদিন পর কলেজছাত্র মুহিব হাসান শ্রাবণের (১৯) মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১১ আগস্ট) সকাল ৮টার দিকে উদ্ধারকারী দল করতোয়া নদী থেকে তার মরদেহ উদ্ধার করে।

নিহত মুহিব হাসান শ্রাবণ বগুড়া সদর উপজেলার ইছাইদহ এলাকার ২০ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মামুন প্রামানিকের ছেলে। তিনি জয়নুল আবেদীন কলেজের একাদশ শ্রেণির দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।
এরআগে সোমবার (১০ আগস্ট) দুপুরে বন্ধুদের সাথে ফুটবল খেলার পর করতোয়া নদীতে গোসল করতে নামেন শ্রাবণ। গোসলের একপর্যায়ে তিনি নদীর পানিতে তলিয়ে নিখোঁজ হন।
জানা যায়, নিখোঁজের পর রাজশাহী থেকে আসা ডুবুরি দল সোমবার বিকেল থেকে রাত ৮টা পর্যন্ত অভিযান চালালেও আলোর স্বল্পতার কারণে তাকে উদ্ধার করতে পারেনি। মঙ্গলবার সকাল ৮টার দিকে পুনরায় অভিযান চালিয়ে নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। ঘটনার পর স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তাদের অভিযোগ, দ্রুত উদ্ধার কার্যক্রম নিশ্চিত করা গেলে এমন দৃশ্য দেখতে হতো না। তারা নদীর ঝুঁকিপূর্ণ স্থানে সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের পাশাপাশি বগুড়া ফায়ার সার্ভিস ইউনিটে স্থায়ী ডুবুরি দল সংযুক্ত করার দাবি জানিয়েছেন।
স্থানীয় বাসিন্দারা বলেন, উদ্ধার তৎপরতা নিয়ে আমরা খুবই হতাশ। বগুড়া ফায়ার সার্ভিসে স্থায়ী ডুবুরি দল না থাকায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আমরা সরকারের কাছে দ্রুত ডুবুরি দল সংযুক্ত ও আধুনিক উদ্ধার সরঞ্জাম নিশ্চিত করার দাবি জানাচ্ছি।
বগুড়া ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক শাহজাহান সিরাজ জানান, খবর পেয়ে সোমবার বিকেল থেকে রাত পর্যন্ত উদ্ধার অভিযান পরিচালনা করা হয়। তবে আলোর স্বল্পতার কারণে মরদেহ উদ্ধার সম্ভব হয়নি। মঙ্গলবার সকালে পুনরায় অভিযান চালিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে।
তিনি বলেন, বগুড়া ফায়ার সার্ভিসে স্থায়ী ডুবুরি দল সংযুক্তির বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বলবো। আশা করছি বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে।
এদিকে এ ঘটনায় এলাকায় শোকের পাশাপাশি উদ্ধার তৎপরতা নিয়ে ক্ষোভ দেখা দেয়

Check Also

বগুড়ায় এনসিপির বহিস্কৃত নেতা গাজী সালাউদ্দিনের তিন দিনের রিমান্ড

বগুড়া সংবাদ  : প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে ফেসবুকে আপত্তিকর ও মানহানিকর পোস্ট দেওয়ার অভিযোগে সাইবার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *