সর্বশেষ সংবাদ ::

বগুড়ায় এনসিপির বহিস্কৃত নেতা গাজী সালাউদ্দিনের তিন দিনের রিমান্ড

বগুড়া সংবাদ  : প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে ফেসবুকে আপত্তিকর ও মানহানিকর পোস্ট দেওয়ার অভিযোগে সাইবার সুরক্ষা আইনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অব্যাহতিপ্রাপ্ত নেতা গাজী সালাউদ্দিন আহমদে তানভীরকে তিন দিনের রিমান্ড দিয়েছে আদালত।  সোমবার (১০ আগস্ট) দুপুরে বগুড়া সদর আমলি আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মেহেদি হাসান এই রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে ওই মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মাসুদুর রহমান আদালতে আসামির উপস্থিতিতে সাতদিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইব্রাহীম আলী জানান, গাজী সালাউদ্দীন আহম্মেদ তানভীরের তিন দিনের রিমান্ড আবেদন আদালত মঞ্জুর করেছেন। তবে এখনো তাকে থানায় আনা হয়নি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে তাকে থানায় আনা হবে। তিনি বলেন, এঘটনার সাথে অন্য কেউ জড়িত আছেন কি না এবং কী কারণে তিনি এ ধরনের মন্তব্য করেছেন। সে বিষয়ে রিমান্ডে জিজ্ঞাসাবাদ করা হবে।
উল্লেখ্য, গাজী সালাউদ্দিন আহমেদ তানভীরকে ঢাকার মিরপুরে মনিপুরি পাড়ার একটি বাড়ি থেকে ৫ আগস্ট ভোরে গ্রেপ্তার করা হয়। ঢাকা থেকে গ্রেপ্তার করে আনার পর ওই দিন তাকে বগুড়ায় আদালতে হাজির করা হয়। এরপর শুনানি শেষে আদালত তাকে জেলাহাজতে প্রেরণের আদেশ দেন।
জানা যায়, প্রধানমন্ত্রীকে কটূক্তির ঘটনায় গত ৩১ জুলাই গাজী সালাউদ্দীন তানভীরকে দল থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়। ২০২৫ সালেও একবার দল থেকে তাকে অব্যহতি দেওয়া হয়েছিল। জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ বাণিজ্য ও পাঠ্যবই ছাপার কাগজে কমিশন বাণিজ্যের অভিযোগে প্রথম দফা অব্যাহতির পর সেই আদেশ প্রত্যাহার করেছিল এনসিপি।

Check Also

অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে উপ-পরিদর্শক (এএসআই) আনিস আলীকে পুলিশ লাইনে প্রত্যাহার

বগুড়া সংবাদ  : বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে প্রবাসীর স্ত্রীর সঙ্গে এক পুলিশ সদস্যের অনৈতিক কর্মকাণ্ডের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *