সর্বশেষ সংবাদ ::

শিবগঞ্জে ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবন উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী শাহে আলম 

বগুড়া সংবাদ: (রশিদুর রহমান রানা  ,শিবগঞ্জ , বগুড়া)  :বগুড়া শিবগঞ্জে রায়নগর ইউনিয়নের ভূমি অফিসের নতুন ভবন উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (১ লা মে) সকালে নবনির্মিত ভূমি অফিসের নতুন ভবন উদ্বোধন করেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

 

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) এর বাস্তবায়নে এই ভবনের ব্যায় হয়েছে ১ কোটি ১০ লক্ষ টাকা। উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান, উপজেলা প্রকৌশলী সিহাদুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাডঃ আব্দুল ওহাব, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল করিম, উপজেলা ঠিকাদার সমিতির সভাপতি বুলবুল ইসলাম, সাধারণ সম্পাদক নজমুল হক, রায়নগর, রায়নগর ইউনিয়ন ভূমি অফিসের সহকারী কর্মকর্তা রায়হানা জান্নাত সিখা, আটমুল ইউনিয়ন ভূমি অফিসের উপসহকারী কর্মকর্তা সেলিম রেজা প্রমূখ। উদ্বোধন শেষে প্রধান অতিথি বলেন ভূমি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকার কাজ করছে।নতুন ইউনিয়ন ভূমি অফিস নির্মাণের ফলে ভূমি সংক্রান্ত সেবা ও ব্যবস্থাপনায় স্বচ্ছতা এবং জবাবদিহিতা বাড়বে। পাশাপাশি সাধারণ মানুষকে ভূমি সংক্রান্ত সেবার জন্য আর উপজেলা শহরে গিয়ে ঘুরতে হবে না। ইউনিয়ন ভূমি অফিসে প্রয়োজনীয় সেবা পাবে।

Check Also

বগুড়ায় মহান মে দিবস উপলক্ষে বগুড়া লেদ শ্রমিক ইউনিয়নের সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত

বগুড়া সংবাদ : বগুড়ায় মহান মে দিবস উপলক্ষে বগুড়া লেদ শ্রমিক ইউনিয়নের সমাবেশ ও র‍্যালি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *