সর্বশেষ সংবাদ ::

সান্তাহারে দুর্বার প্রান্নাথপুর ফাউন্ডেশনের ফ্রী মেডিকেল ক্যাম্প

বগুড়া সংবাদ : বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে দূর্বার প্রান্নাথপুর ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পে চার শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করা হয়েছে। শুক্রবার সকাল ৯ টায় উপজেলার সান্তাহার ইউনিয়নের প্রান্নাথপুর স্কুলে প্রধান অতিথি হিসেবে এই ক্যাম্পের শুভ উদ্বোধন ঘোষণা করেন ইউপির প্যানেল চেয়ারম্যান নাজিম উদ্দিন। সেখানে দুর্বার প্রান্নাথপুর ফাউন্ডেশনের সভাপতি মহিদুল ইসলাম রাজিবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইসমাইল হোসাইন তুহিনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সান্তাহার ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি কামাল হোসেন মন্ডল, সাধারণ সম্পাদক তাজ উদ্দীন আহমেদ, যুবদল নেতা কারমান আলী মাস্টার, জুয়েল প্রমুখ।

এ সময় ওই সংগঠনের সিনিয়র সহ-সভাপতি রাজিব হাসান, যুগ্ম সাধারন সম্পাদক আশিকুর রহমান শুভ, জাহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সিজার আলী, সহ-সাংগঠনিক সম্পাদক তারিকুল ইসলাম তারেক, অর্থ বিষয়ক সম্পাদক আব্দুল আজিজ মন্ডল, দপ্তর সম্পাদক তানভীর আহম্মেদ ইমন, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক নাহিদ মন্ডল, ক্রীড়া বিষয়ক সম্পাদক তানভীর হোসেন, শিক্ষা ও সাহিত্য বিষয়ক সম্পাদক জোবায়ের আলম, সাংস্কৃতি ও বিনোদন বিষয়ক সম্পাদক লুৎফর মন্ডল, সমাজ কল্যান বিষয়ক সম্পাদক সাইদুল ইসলাম, কৃষি বিষয়ক সম্পাদক রাজু মন্ডল, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক নওফেল হোসেন, ত্রান ও দুর্যোগ বিষয়ক সম্পাদক ফরিদ হোসেন, কার্যনির্বাহী সদস্য মশিউর রহমান সবুজ ও সজিবুর রহমান সজিব উপস্থিত ছিলেন। সারাদিন ব্যাপী অভিজ্ঞ ডাক্তারের মাধ্যমে বিনামূল্যে রোগ নির্ণয় করে ৪ শতাধিক রোগীদের মাঝে ওষুধ বিতরণ করা হয়।

Check Also

বগুড়ার ঝোপগাড়ী বারপুরে দাড়িপাল্লায় ভোট চাইলেন জামায়াত প্রার্থী সোহেল

বগুড়া সংবাদ : বগুড়া শহর জামায়াতের আমীর ও বগুড়া-৬ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা আবিদুর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *