সর্বশেষ সংবাদ ::

বগুড়ায় দিনের আলোয় সন্ত্রাসী হামলায় বসতবাড়ী ভাংচুর ও লুটপাট

বগুড়া সংবাদ  : মঙ্গলবার সকালে বগুড়া সদরের শাখারিয়া ইউনিয়নের চালিতাবাড়ী উত্তরপাড়া গ্রামে বিলজার (৪২) বসতবাড়ীতে হামলা চালিয়ে লুটপাট করেছে সন্ত্রাসীরা। এ ঘটনায় বেলজারের স্ত্রী রেশমাকে মারপিটের একটি ভিডিও সামাজিক যোগাযোক মাধ্যমে ভাইরাল হওয়ায় এলাকায় ছি: ছি: রব উঠেছে। এলাকাবাসী জানায়, সকাল ৯টায় একই এলাকার আব্দুলের পুত্র হেলাল উদ্দিন নামের এক যুবক দেশীয় অস্ত্রশস্ত্র সহ দলবল নিয়ে বেলজারের বসতবাড়ীতে হামলা চালায়। এ সময় তার স্ত্রী ভাংচুর ঠেকাতে এগিয়ে এলে তাকেও মারপিট করা হয়। বেলজার জানায়, দলবদ্ধ হয়ে হামলায় হামলাকারীরা গলার চেইন ছিনতাই করে নিয়ে যায়। একই সময় হাটে গরু কেনা বেচার টাকা ও সন্ত্রাসীরা বাড়ী থেকে নিয়ে পালিয়ে যায়। এ ব্যাপারে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। অভিযুক্ত হেলাল জানান, জমিটি আমার কেনা সম্পত্তি। এটা তার নয়। সন্ত্রাসী কায়দায় দখল সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, আমার জায়গায় আমি যাবইতো।

Check Also

বগুড়ায় নির্মাণ শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠিত

বগুড়া সংবাদ : বগুড়া জেলা নির্মাণ শ্রমিক ইউনিয়ন (রেজি. নং রাজ-১৯৬২)-এর নবনির্বাচিত কমিটি-২০২৬-এর অভিষেক  শুক্রবার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *