সর্বশেষ সংবাদ ::

বগুড়ার গাবতলীতে প্রেসক্লাবের অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত

বগুড়া সংবাদ :  বগুড়া -৭ গাবতলী শাহজাহানপুর আসনের মাননীয় সংসদ সদস্য মোরশেদ মিল্টন বলেছেন সাংবাদিক হলো জাতির বিবেক এবং সমাজের দর্পণ। একমাত্র গণমাধ্যম কর্মীদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে এলাকার বহুমুখী উন্নয়ন সম্ভব। কেননা সাংবাদিকেরাই সর্ব প্রথম সমস্যার কথাগুলো তুলে ধরেন পত্রিকায়। তিনি আরো বলেন বর্তমান সরকার মাদক প্রতিরোধে নতুন আইন জারি করেছেন। মাদকের কারনে যুবসমাজ আজ ধ্বংস হয়ে যাচ্ছে এবং বড় বড় অপরাধমূলক ঘটনার সাথে জরিয়ে পরছে। এই সব বন্ধে সাংবাদিকদের ভূমিকা রাখতে হবে। গতকাল রবিবার বগুড়ার গাবতলী প্রেসক্লাব কর্তৃক আয়োজিত উপজেলা অডিটোরিয়াম হলরুমে নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি উপরোক্ত কথাগুলো বলেন।

প্রেসক্লাবের সভাপতি রায়হান রানার সভাপতিত্বে অভিষেক অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন গাবতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা হাফিজুর রহমান, গাবতলী মডেল থানার ওসি রাকিব হোসেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি প্রভাষক আশরাফ হোসেন, সাধারণ সম্পাদক এনামুল হক নতুন, সাংগঠনিক সম্পাদক সাংগঠনিক সম্পাদক মমিনুল হাসান মমিন, শাহাদাত হোসেন খান সাগর,উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক রুহুল হাসান রুহিন, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হারুনুর রশিদ হারুন, প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য রিজাউল করিম, শফিকুল ইসলাম বুলবুল, অধ্যক্ষ রেজাউল বারী, প্রেসক্লাবের সাবেক সভাপতি এনামুল হক প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আমিনুল আকন্দ।
অনুষ্ঠান শেষে প্রধান অতিথি কার্যনির্বাহী কমিটির সদস্যদের হাতে সম্মাননা ক্রেস্ট ও পরিচয়পত্র তুলে দেন।.

Check Also

বগুড়ায় নির্মাণ শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠিত

বগুড়া সংবাদ : বগুড়া জেলা নির্মাণ শ্রমিক ইউনিয়ন (রেজি. নং রাজ-১৯৬২)-এর নবনির্বাচিত কমিটি-২০২৬-এর অভিষেক  শুক্রবার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *