সর্বশেষ সংবাদ ::

বগুড়ায় ওকিটেল ব্র্যান্ডের মোবাইল ফোন উদ্বোধন

বগুড়া সংবাদ :  কেক কর্তনের মধ্য দিয়ে বগুড়ায় আন্তর্জাতিক নতুন মোবাইল ফোন ব্র্যান্ড ওকিটেল এর উদ্বোধন করা হয়েছে। সোমবার (২৭ জুলাই) বিকেলে মহানগরের নবাববাড়ী সড়কে আল-আমিন মার্কেটের চতুর্থ তলায় আনুষ্ঠানিকভাবে এ মোবাইল ব্রান্ড উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বগুড়ার ওকিটেল পরিবেশক-তাসনিম টেলিকম এর প্রোপ্রাইটর মোহাম্মদ জিল্লুর রহমান, শাওমির পরিবেশক আবু সাঈদ,সিম্ফনি’র পরিবেশক শামীম সরকার। এছাড়াও স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে তাসনিম টেলিকম এর উপদেষ্টা ও বাসের টেলিকমের স্বত্বাধিকারী মো. আব্দুল বাসেদ, ডাবলু, ছোটন মুন, কোম্পানির এরিয়া ম্যানেজার রাকিবুল ইসলাম এবং সিনিয়র টিএফএম মো. আজিজার রহমানসহ স্থানীয় ব্যবসায়ী, পরিবেশক ও কোম্পানির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
ডিলারশিপের প্রোপ্রাইটর মোহাম্মদ জিল্লুর রহমান বলেন, “বগুড়ার গ্রাহকদের জন্য বিশ্বমানের ওকিটেল স্মার্টফোন সহজলভ্য করতে আমরা এই ডিলারশিপ চালু করেছি। এখানে গ্রাহকরা সাশ্রয়ী মূল্যে আসল পণ্য এবং বিক্রয়োত্তর সেবা পাবেন।”
কোম্পানির এরিয়া ম্যানেজার রাকিবুল হাসান ইসলাম বলেন, “বাংলাদেশের বাজারে ওকিটেলের জনপ্রিয়তা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। বগুড়ায় নতুন ডিলারশিপ চালুর মাধ্যমে উত্তরাঞ্চলের গ্রাহকদের আরও উন্নত সেবা দেওয়া সম্ভব হবে। ভবিষ্যতেও গ্রাহকদের আস্থা ও সন্তুষ্টি অর্জনে আমরা কাজ করে যাব।”
অনুষ্ঠিানে উপস্থিত অতিথিরা নতুন ডিলারশিপের সফলতা কামনা করেন এবং ওকিটেল ব্র্যান্ডের ব্যবসায়িক প্রসার ও গ্রাহকসেবার মান আরও উন্নত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
ছবি-ক্যাপশন: সোমবার বিকেলে বগুড়া মহানগরের নবাববাড়ী সড়কে আল-আমিন মার্কেটের চতুর্থ তলায় আনুষ্ঠানিকভাবে মোবাইল ফোন ব্র্যান্ড ওকিটেল এর উদ্বোধন করা হয়।

Check Also

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সভাপতি হওয়ায় রেজাউল করিম বাদশা এমপিকে বগুড়া সিটি কর্পোরেশনের সংবর্ধনা

বগুড়া সংবাদ  : গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মনোনীত হওয়ায় বগুড়া সদর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *