সর্বশেষ সংবাদ ::

বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন, বগুড়া শাখার নবগঠিত কমিটির প্রথম আলোচনা সভা অনুষ্ঠিত

বগুড়া সংবাদ  : বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন, বগুড়া শাখার নবগঠিত নির্বাহী কমিটির প্রথম আলোচনা সভা রোববার স্থানীয় একটি মোটেলে অনুষ্ঠিত হয়েছে।
সভায় সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করা, সদস্যদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, পারস্পরিক ঐক্য ও কল্যাণ নিশ্চিতকরণ এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি সংগঠনের কার্যক্রমকে আরও শক্তিশালী ও গতিশীল করার লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের বিষয়ে মতবিনিময় করেন নেতৃবৃন্দ।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন, বগুড়া শাখার সভাপতি বজলুর রশিদ সুইট, সহ-সভাপতি জাফর আহমেদ মিলন, সাধারণ সম্পাদক আব্দুর রহিম, সহ-সম্পাদক মমিন, প্রদর্শনী সম্পাদক রানা এবং কার্যনির্বাহী সদস্য মমিনুর রশিদ সাইন।
সভায় উপস্থিত নেতৃবৃন্দ সংগঠনের সার্বিক উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

Check Also

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সভাপতি হওয়ায় রেজাউল করিম বাদশা এমপিকে বগুড়া সিটি কর্পোরেশনের সংবর্ধনা

বগুড়া সংবাদ  : গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মনোনীত হওয়ায় বগুড়া সদর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *