সর্বশেষ সংবাদ ::

২৮ তারিখের মধ্যে দাবি না মানলে ২৯ তারিখ থেকে লাগাতার ধর্মঘটের ডাক বগুড়া জেলা শাখার

বগুড়া সংবাদ : কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে অ্যাম্বুলেন্স মালিক ও চালকদের দাবিদাওয়া আদায়ে বগুড়া জেলা শাখার উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে মেডিকেল এর সামনে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তারা বলেন, তাদের প্রধান দাবিগুলোর মধ্যে রয়েছে— ভাড়ায় পরিচালিত অ্যাম্বুলেন্সের জন্য ভাড়াকৃত রেজিস্ট্রেশনের ব্যবস্থা, অ্যাম্বুলেন্স সংক্রান্ত বাণিজ্যিক নীতিমালার বাস্তবায়ন, প্রতিটি সরকারি হাসপাতালে অ্যাম্বুলেন্স পার্কিংয়ের ব্যবস্থা, হাইকোর্টের রায় অনুযায়ী টোল ফ্রি সুবিধা কার্যকর করা, লাশবাহী ফ্রিজার ভ্যান ও অ্যাম্বুলেন্সে লাশ বহনের সময় টোল ফ্রি সুবিধা এবং ২৪ ঘণ্টা অ্যাম্বুলেন্সের জ্বালানির নিশ্চয়তা।
সভায় জানানো হয়, ২৮ শে জুলাই তারিখের মধ্যে দাবি বাস্তবায়ন না হলে ২৯ তারিখ থেকে লাগাতার ধর্মঘট পালন করা হবে।
 বগুড়া জেলা শাখার আহ্বায়ক মো. সোহাগ এর সভাপতিত্বে ও সদস্য সচিব শামীম হোসেন এর সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক সভাপতি জাকির হোসেন বেবি, সাবেক সাধারণ সম্পাদক বাকিরুল ইসলাম,
সাবেক কোষাধ্যক্ষ রফিকুল ইসলাম,এছাড়াও সদস্য শাহ আলম, হৃদয়, বিল্লাল, রকি মিয়া, সোহাগ হোসেন ও রাশেদ উপস্থিত ছিলেন। মালিকদের মধ্যে শাহীন, শিপন ও কোরবান সভায় অংশ নেন।

Check Also

বগুড়ায় নির্মাণ শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠিত

বগুড়া সংবাদ : বগুড়া জেলা নির্মাণ শ্রমিক ইউনিয়ন (রেজি. নং রাজ-১৯৬২)-এর নবনির্বাচিত কমিটি-২০২৬-এর অভিষেক  শুক্রবার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *