সর্বশেষ সংবাদ ::

বগুড়ায় সেনাবাহিনীর অভিযানে মাদকদ্রব্য, তাজা গুলি ও দেশীয় অস্ত্রসহ আটক ৪

বগুড়া সংবাদ : বগুড়ায় রাতভর মাদকবিরোধী অভিযান চালিয়েছে সেনাবাহিনী। রোববার দিবাগত রাত ২ টা থেকে সোমবার  সকাল ৭টা পর্যন্ত শহরের রেলওয়ে কলোনীতে এই অভিযান চালানো হয়।
অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য,  দেশীয় অস্ত্র ও তাজা গুলি সহ ৪ জনকে আটক করা হয়েছে৷
আটককৃতরা হলেন বগুড়া সদরের সেউজগাড়ী রেলওয়ে কলোন এলাকার গহুরের ছেলে মিঠুন, একই এলাকার মৃত আপুয়ার ছেলে শান্ত, মঙ্গলের মেয়ে রাজকুমারী ও কুড়িগ্রামের রাজারহাট থানার পান্তা পাড়ায় এলাকার মঙ্গলের ছেলে সুজন।
বগুড়া সদর থানার উপ-পরিদর্শক ফিরোজ মিয়া এসব তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, সেনাবাহিনীর বগুড়া ক্যাম্প কমান্ডার (ক্যাপ্টেন) জানে আলম সাদিফের পরিচালনায় অভিযানে একটি তাজা গুলি, প্রায় ১ হাজার বোতল বাংলা চোলাই মদ, ২ কেজি গাঁজা, ২৫ টি দেশীয় অস্ত্র ও নগদ ১০ লাখ টাকা উদ্ধার করা হয়৷
বগুড়া সদর থানার উপ-পরিদর্শক ফিরোজ মিয়া জানান, উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করে আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Check Also

কাহালু কেন্দ্রীয় জামে মসজিদের টাইল্স করণ নির্মাণ কাজের উদ্বোধন করলেন এম পি মোশারফ হোসেন

বগুড়া সংবাদ : বগুড়ার কাহালু পৌরসভার বাস্তবায়নে বার্ষিক উন্নয়ন কর্মসূচীর আওতায় কাহালু কেন্দ্রীয় জামে মসজিদের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *