সর্বশেষ সংবাদ ::

ইউএনও জিয়াউর রহমানকে প্রগতি কল্যাণ সংস্থার সেহরি–ইফতার ক্যালেন্ডার প্রদান

বগুড়া সংবাদ : পবিত্র মাহে রমজান উপলক্ষে প্রগতি কল্যাণ সংস্থা তাদের প্রস্তুতকৃত সেহরি ও ইফতারের ক্যালেন্ডার সংস্থার সম্মানিত উপদেষ্টা এবং শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমানের হাতে আনুষ্ঠানিকভাবে প্রদান করেছে।
সম্প্রতি এক সৌজন্য সাক্ষাৎ শেষে সংগঠনের পক্ষথেকে সংস্থার সভাপতি সাংবাদিক রশিদুর রহমান রানা এই ক্যালেন্ডার তুলে দেন। এ সময় তারা রমজানের তাৎপর্য তুলে ধরে ধর্মীয় সচেতনতা ও সময়ানুবর্তিতা বৃদ্ধিতে এমন উদ্যোগের গুরুত্ব উল্লেখ করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এ ধরনের কার্যক্রম মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধি এবং সামাজিক সম্প্রীতি জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি প্রগতি কল্যাণ সংস্থার সার্বিক কার্যক্রমের সাফল্য কামনা করেন।

Check Also

থানায় আরো একটি অভিযোগ বগুড়ার গাবতলীর হোসেনপুরে মারপিটে আহত-৩

বগুড়া সংবাদ :  বগুড়ার গাবতলীর হোসেনপুরে অটো ভর্তি করাকে কেন্দ্র করে মারপিটে -৩ জন আহত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *